প্রদত্ত উদ্দীপকে কাম্য জনসংখ্যা স্তর বের করে এর ব্যাখ্যা দাও।
উত্তর: যে স্তরে সর্বোচ্চ মাথাপিছু উৎপাদন, সর্বোচ্চ অর্থনৈতিক কল্যাণ, সর্বোচ্চ উৎপাদন ও সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্ভব হয়, সে স্তরের জনসংখ্যাকে কোনো দেশের কাম্য জনসংখ্যা বলা হয়। উদ্দীপকের প্রদত্ত চিত্রের সাহায্যে কাম্য জনসংখ্যা বের করা হলো- চিত্রে ভূমি অক্ষে জনসংখ্যা এবং লম্ব অক্ষে মাথাপিছু আয় বা জীবনযাত্রার মান নির্দেশ করা হয়েছে। চিত্রের বক্ররেখাটি হলো জীবনযাত্রার মান নির্দেশক রেখা, যা মূলত জনসংখ্যার একটি অপেক্ষক। এক্ষেত্রে গাণিতিক ভাষায়, যখন জনসংখ্যার সাপেক্ষে জীবনযাত্রার মানের পরিবর্তনের হার শূন্য হয়, তখন তাকে কাম্য জনসংখ্যার স্তর বলা হয়। যদি এই পরিবর্তনের হার ধনাত্মক হয় তবে জনসংখ্যা কাম্য স্তরের অপেক্ষা কম এবং যদি তা ঋণাত্মক হয় তবে জনসংখ্যা কাম্য স্তর অপেক্ষা অধিক বলে বিবেচিত হয়। চিত্র থেকে লক্ষ করা যায়, [গণিত] জনসংখ্যা স্তরে 'N [গণিত] বিন্দুতে মাথাপিছু আয় বা জীবনযাত্রার মান সর্বোচ্চ ( [গণিত] )। এরূপ জনসংখ্যাকেই মূলত কাম্য জনসংখ্যা বলা হয়। চিত্রে, [গণিত] হলো নিম্ন জনসংখ্যা (Under population) এবং [গণিত] হলো অধিক জনসংখ্যা (Over population)। এরূপ ক্ষেত্রে দেশে প্রাপ্ত সম্পদের তুলনায় প্রকৃত জনসংখ্যা যথাক্রমে কম ও বেশি হওয়ায় সম্পদের অপূর্ণ ব্যবহার ও দুষ্প্রাপ্যতার কারণে জীবনযাত্রার মান কম ( [গণিত] ) হয়। অতএব দেখা যায়, একমাত্র [গণিত] জনসংখ্যা সুরেই মাথাপিছু আয় সর্বাধিক হয়। তাই উদ্দীপকের চিত্রে [গণিত] পরিমাণ জনসংখ্যাই হলো কাম্য জনসংখ্যা স্তর।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
প্রদত্ত উদ্দীপকে কাম্য জনসংখ্যা স্তর বের করে এর ব্যাখ্যা দাও।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর