প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে?
উত্তর: প্রশিক্ষণ হলো কোনো নির্দিষ্ট কাজে মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা মানবসম্পদ উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ ও সাধারণ শ্রমশক্তি কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান লাভ করে দক্ষ শ্রমিকে পরিণত হয়। এতে মানুষের কাজ করার সামর্থ্য, উৎপাদনশীলতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে অপচয় হ্রাস পায় এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এভাবেই প্রশিক্ষণ একটি দেশের সাধারণ মানুষকে মানবসম্পদে পরিণত করতে সহায়তা করে।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে?
উত্তর