উদ্দীপকের চিত্রটি জনসংখ্যার কোন তত্ত্বকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি কাম্য জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে। কাম্য জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য হলো, মাথাপিছু আয় যে স্তরে সর্বোচ্চ হয়, জনসংখ্যার পরিমাণ সে পর্যায়ে কাম্য। বিংশ শতাব্দীর শুরুর দিকে অধ্যাপক ক্যানল কার স্যান্ডার্স ডাল্টন, রবিস প্রমুখ এর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের একটি বিকল্প তথ্য হিসেবে এটি প্রচার করে। কাম্য জনসংখ্যা তত্ত্বটিকে উদ্দীপকের চিত্রের সাথে ব্যাখ্যা করলে দেখা যায়, 'OX [গণিত] অক্ষে জনসংখ্যা ও 'OY [গণিত] অক্ষে মাথাপিছু আয় নির্দেশ করা হয়েছে। 'SS [গণিত] - হল মাথাপিছু আয় রেখা। জনসংখ্যা 'O [গণিত] থেকে যতই বৃদ্ধি পায়, মাথাপিছু আয় ততই বাড়তে থাকে। রেখাটি যখন 'B [গণিত] বিন্দুতে অর্থাৎ 14 কোটি জনসংখ্যা স্তরে পৌঁছায় তখন সর্বাধিক মাথাপিছু আয় হয় 1900 মার্কিন ডলার। এই 'B [গণিত] বিন্দুই হলো কাম্য জনসংখ্যা, আবার, জনসংখ্যা এই পরিমাণ হতে পেলে মাথাপিছু আয় কমে যায়। এখানে জনসংখ্যা 14 কোটির নিচে হলে সে দেশ নিম্ন জনসংখ্যা ও 14 কোটির অধিক হলে অধিক জনসংখ্যার দেশ হিসেবে বিবেচিত হবে। জনসংখ্যা সম্পর্কে আধুনিক তত্ত্ববিদদের দেওয়া এই তত্ত্বকেই কাম্য জনসংখ্যা তত্ত্ব বলে।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি জনসংখ্যার কোন তত্ত্বকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর