বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলোর গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলোর গুরুত্ব অপরিসীম। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নের মধ্যে এক নিবিড় সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজন মানবসম্পদ উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। উদ্দীপকে শিক্ষা ও প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা, স্বাস্থ্যগত অবস্থা, জীবনযাত্রার মান ও উৎপাদন ক্ষেত্রে উন্নয়ন আবশ্যক, মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে একটি দেশের জনশক্তি যেমন সম্পদে পরিণত হয়, তেমনি দেশের অর্থনীতির গতি বৃদ্ধি পাবে। মানবসম্পদ উন্নয়ন দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করে। অসুস্থ ও দুর্বল জনগণ দ্বারা দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। সুষম খাদ্য গ্রহণ, উন্মুযুক্ত বাসস্থান, পরিচ্ছন্ন পরিবেশ প্রভৃতি স্বাস্থ্য রক্ষার মৌল উপাদান, যার কোনোটিই আমাদের দেশে সহজলভ্য নয়। তাছাড়া, একটি দেশের উন্নয়নের জন্য সুস্থ সবল মানুষ গুরুত্বপূর্ণ। তাই বলা যাচ্ছে, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উদ্দীপকের বিষয়গুলো গুরুত্বপূর্ণ।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলোর গুরুত্ব …
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর