উদ্দীপকের আলোকে 'ক' দেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় সাপেক্ষে দেশটি জনবহুল হলে তার সমাধানের উপায় বর্ণনা করো।
উত্তর: দেশের জনসংখ্যার ঘনত্ব থেকে দেশ জনবহুল কীনা তা জানা যায় । কোনো দেশে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে যতজন মানুষ বসবাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। দেশের মোট জনসংখ্যাকে দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায় ৷ উদ্দীপকে 'ক' একটি উন্নয়নশীল দেশ। 'ক' দেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার এবং ২০১৫ সালের জনসংখ্যা ছিল ১৫,০০,০০,০০০ জন। [চিত্র] অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব ১০১৭ জন। এটি অধিক ঘনবসতিপূর্ণ দেশ নির্দেশ করে । সাধারণত কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব উচ্চ হলে তা জনবহুল দেশকে নির্দেশ করে। এরূপ উচ্চ ঘনত্ব বা জনবহুল দেশের জনসংখ্যা কমাতে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করা প্রয়োজন। এজন্য শিক্ষার হার বৃদ্ধি, পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ, নারী শিক্ষার প্রসার ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এছাড়া পরিবারের বাইরে বিনোদনের ব্যবস্থা, অতিরিক্ত জনসংখ্যার কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করতে হবে।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'ক' দেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় সাপেক্ষে দেশটি জন…
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব ১০১৭ জন। এটি অধিক ঘনবসতিপূর্ণ দেশ নির্দেশ করে ।
সাধারণত কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব উচ্চ হলে তা জনবহুল দেশকে নির্দেশ করে। এরূপ উচ্চ ঘনত্ব বা জনবহুল দেশের জনসংখ্যা কমাতে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করা প্রয়োজন। এজন্য শিক্ষার হার বৃদ্ধি, পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ, নারী শিক্ষার প্রসার ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এছাড়া পরিবারের বাইরে বিনোদনের ব্যবস্থা, অতিরিক্ত জনসংখ্যার কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করতে হবে।