উদ্দীপকে নির্দেশিত মুদ্রাস্ফীতি রোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? মতামত দাও ।
উত্তর: উদ্দীপকের চাহিদা বৃদ্ধিজনিত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতি ও সরকার রাজস্বনীতি গ্রহণ করবে। বিভিন্ন কারণে দ্রব্যের দামস্তর বৃদ্ধি পেতে পারে। কখনো চাহিদা বৃদ্ধির ফলে দামস্তর বৃদ্ধি পায়। আবার কখনো উৎপাদন হ্রাস, মজুতদারি ও চোরাকারবারির কারণে দামস্তর বৃদ্ধি পায়। দামস্তর বৃদ্ধি পাওয়ার প্রবণতার ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে দামস্তর বৃদ্ধি পাওয়ার প্রবণতা দূর করলে মুদ্রাস্ফীতি হ্রাস পায় ৷ উদ্দীপকের চিত্রে সামগ্রিক চাহিদা রেখা D1, থেকে D2 তে স্থানান্তরের ফলে দামস্তর OP1, থেকে বৃদ্ধি পেয়ে OP2 হয়েছে। এক্ষেত্রে দেখা যায় দ্রব্যের সামগ্রিক যোগান qf পরিমাণ স্থির রয়েছে। অর্থাৎ দ্রব্যের যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে। এ ধরনের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক যেমন আর্থিক নীতি প্রয়োগ করে তেমনি সরকারও রাজস্ব নীতি প্রয়োগ করে থাকে । চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হ্রাস করতে অর্থের যোগান হ্রাস করতে হবে । অর্থের যোগান হ্রাস করতে আর্থিক নীতি তথা ব্যাংক হার, ঋণপত্র বিক্রয়, রিজার্ভ অনুপাত ইত্যাদি বৃদ্ধি করতে হবে। ফলে ঋণের চাহিদা ও যোগান হ্রাস পেয়ে অর্থের যোগান কমবে। আবার, সরকার কর হার বৃদ্ধি, সরকারি ব্যয় হ্রাস ও জনগণের কাছ থেকে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থের যোগান হ্রাস করতে পারে । এভাবে আর্থিক নীতি ও রাজস্বনীতি প্রয়োগের মাধ্যমে অর্থের যোগান হ্রাসে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় ৷
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত মুদ্রাস্ফীতি রোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে …
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর