উদ্দীপকে উল্লিখিত সমস্যাসমূহ ব্যাখ্যা করো ।
উত্তর: বৈদেশিক সাহায্যের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হলে তা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। একটি দেশের জরুরি প্রয়োজনে বিদেশ থেকে খাদ্য, অর্থ, প্রকল্প ইত্যাদি সহায়তা গ্রহণ করাকে বৈদেশিক সহায়তা বলে। বৈদেশিক সাহায্যের সুবিধা ও অসুবিধা উভয়ই লক্ষ করা যায়। অধিকাংশ ক্ষেত্রেই বৈদেশিক সাহায্য কঠিন শর্তযুক্ত হওয়ায় বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। তাই অতিমাত্রার বৈদেশিক সহায়তা পরিহার করা উচিত। উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] দুটি দেশ। 'A [গণিত] দেশ দীর্ঘদিন ধরে 'B [গণিত] দেশ থেকে সাহায্য গ্রহণ করে। এখন 'A [গণিত] দেশের কর্তৃপক্ষ অনুধাবন করতে পারছে তারা দাতা দেশ 'B [গণিত] এর ওপর নির্ভরশীল হওয়ার পাশাপাশি দরকষাকষির ক্ষমতা লোপ পাচ্ছে। অর্থাৎ 'A [গণিত] দেশের পরনির্ভরশীলতা বৃদ্ধি, বিদেশিদের স্বার্থ সংরক্ষণ ইত্যাদি সমস্যা সৃষ্টি হচ্ছে। পরনির্ভরশীলতা বৃদ্ধি পেলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। ফলে স্বংয়সম্পূর্ণতা অর্জনে পিছিয়ে পড়ে। এছাড়াও বৈদেশিক সাহায্যের কারণে দেশের রাজনৈতিক শক্তি দুর্বল হয়ে পরে । তাই বিদেশিদের স্বার্থ সংরক্ষণ করে চলতে হয় ।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যাসমূহ ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর