প্রাকৃতিক ব্যবস্থা (Positive Checks) কীভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে?
উত্তর: ম্যালথাসের মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি উপায়ের মধ্যে প্রাকৃতিক ব্যবস্থা একটি । জনসংখ্যা নিয়ন্ত্রণের 'প্রাকৃতিক ব্যবস্থা বলতে খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারি, যুদ্ধ বিগ্রহ ইত্যাদির মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রিত হওয়াকে বোঝায় । খাদ্যের পরিমাণের চেয়ে জনসংখ্যা অধিক হলে দেশে খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারি, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ কার্যকর হয়। ফলে জনসংখ্যার অতিরিক্ত কিছু অংশ নিশ্চিহ্ন হয়ে যায়। তাই জনসংখ্যা হ্রাস পায়। এভাবে প্রাকৃতিক ব্যবস্থা জনসংখ্যা নিয়ন্ত্রণ করে ।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
প্রাকৃতিক ব্যবস্থা (Positive Checks) কীভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে?
উত্তর