'জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণ ঘটায়'—ব্যাখ্যা কর।
উত্তর: অতিরিক্ত সবকিছুই পরিবেশের জন্য ক্ষতিকর। জনসংখ্যাও তার ব্যতিক্রম নয়। জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। এতে পরিবেশ তার উপাদানগত ভারসাম্য হারায়। ফলে পরিবেশ দূষিত হয়। অতিরিক্ত জনসংখ্যার কারণে শহরে ভবনগুলো আনুভূমিকভাবে গড়ে না উঠে উল্লম্বভাবে গড়ে ওঠে। অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি, অভিবাসন, নগরায়ন ইত্যাদি সমস্যা পরিবেশের উপর প্রতিকূল প্রভাব সৃষ্টি করে। অতিরিক্ত যানবাহন, বাসস্থানের অব্যবস্থা, ময়লা নিষ্কাশনের অব্যবস্থায় পরিবেশ হুমকির মুখে পড়ছে। এছাড়া বনভূমি কেটে বসবাসের উপযোগী জায়গা তৈরি করেও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। তাই বলা যায় জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের দূষণ ঘটায়।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
'জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণ ঘটায়'—ব্যাখ্যা কর।
উত্তর