উদ্দীপকে প্রদত্ত তথ্যগুলো বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ কি-না? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত তথ্যগুলো বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। কোনো দেশের জন্মহার, মৃত্যুহার, বহিরাগমন ও বহির্গমনের হার ইত্যাদি উক্ত দেশের জনসংখ্যার গুরুত্বপূর্ণ নির্ধারক। কোনো দুটি দেশের জনসংখ্যার তুলনামূলক বিচারেও এগুলো ব্যবহৃত হয়। এছাড়া দুটি দেশের জনসংখ্যার ঘনত্বও উক্ত দেশের মধ্যে তুলনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ জনসংখ্যার ঘনত্ব দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা পরিস্থিতি প্রকাশ করে। উদ্দীপকে 'X [গণিত] দেশে ২০২৩ সালের জন্মহার ১৮.০ এবং মৃত্যুহার ৫.০ এবং বহিগমন ও বহিরাগমনের হার যথাক্রমে ৩ ও ২। উক্ত বছরে ৩০ লক্ষ ৭৭ হাজার শিশু জীবিত জন্মগ্রহণ করে। ঐ বছরের মধ্যবর্তী সময়ের দেশের জনসংখ্যা ১৭ কোটি। দেশের সম্পদ সীমিত হওয়ায় বেকার সমস্যাসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তথ্যসমূহ বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের সমীক্ষা-২০২৩ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার পরিমাণ ১৬.৯৮ কোটি। দেশের স্থল জন্মহার ১৮.৮ এবং স্থূল মৃত্যু হার ৫.৭। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ১১৫১ জন। এই অতিরিক্ত জনসংখ্যার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ খাদ্য ঘাটতি দেখা যায়। এছাড়াও বর্তমানে দেশে বেকারত্ব, দারিদ্রতা, উপযুক্ত শিক্ষার অভাব ইত্যাদি সমস্যা প্রকট আকার ধারণ করছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের তথ্যগুলো বাংলাদেশের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে প্রদত্ত তথ্যগুলো বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ কি-না? মতা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর