বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি কতটুকু কার্যকর? মূলায়ন করো।
উত্তর: বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি অনেকাংশে কার্যকর। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে দেখানো হয়েছে, দেশের জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদনের হারের তুলনায় অনেক বেশি। কারণ জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেলেও জমির স্বল্পতা থাকায় খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হয় না। বাংলাদেশে খাদ্য উৎপাদন অপেক্ষা জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। উদ্দীপকে আলোচিত ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বিশ্লেষণ করে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে এর খুব মিল খুঁজে পাই। বাংলাদেশের কৃষি জমির পরিমাণ সীমাবদ্ধ, কৃষিক্ষেত্রে ক্রমহাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর।" তাই উৎপাদিত খাদ্য জনসংখ্যার তুলনায় অপর্যাপ্ত। বর্তমানে জনসংখ্যার নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের ফলে আংশিক কার্যকর রয়েছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। ১৯৬১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ৫.০৮ কোটি। ১৯৯১ সালে তথা ৩০ বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ১১.১৪ কোটি হয়। অর্থাৎ জনসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, যা ম্যালথাসের তত্ত্বকে সমর্থন করে। কিন্তু ২০১১ সালে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে | ১৪.৯৮ কোটি। এক্ষেত্রে ৩০ বছরে জনসংখ্যা বৃদ্ধি পেলেও দ্বিগুণ হয়নি। যেখানে ১৯৬১ সালে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২.১২%। কিন্তু বর্তমানে বৃদ্ধির হার ১.৩%। অর্থাৎ ম্যালথাসের জনসংখ্যা 'তত্ত্বটি বাংলাদেশের জনসংখ্যার ক্ষেত্রে বর্তমানে কিছুটা কার্যকর হলেও পূর্বে পুরোপুরি কার্যকর ছিল।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি কতটু…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর