উদ্দীপকে জনসংখ্যার কোন তত্ত্বকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ জনসংখ্যা তত্ত্বটি হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। প্রখ্যাত ইংরেজ ধর্মযাজক টমাস রবার্ট ম্যালথাস ১৭৯৮ সালে তার বিখ্যাত গ্রন্থ 'Essay on the Principle of Population [গণিত] গ্রন্থে জনসংখ্যা সম্পর্কে যে মৌলিক তত্ত্ব প্রদান করেন তাই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। তার বক্তব্য অনুসারে প্রত্যেক দেশেই প্রতি ২৫ বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়। স্বাভাবিক কারণে জনসংখ্যা খুব দ্রুত হারে বাড়ে। কিন্তু কৃষিক্ষেত্রে ক্রমহ্রামান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর বলে খাদ্য উৎপাদন কম হারে বাড়ে। ম্যালথাসের মতে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে অর্থাৎ ১, ২, ৪, ৮, ১৬... ইত্যাদি হারে। কিন্তু খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে অর্থাৎ, ১, ২, ৩, ৪, ৫, ৬ ইত্যাদি হারে। তার মতে, যতদিন দেশে খাদ্য উৎপাদন বাড়ানো যায় ততদিন পর্যন্ত জৈবিক কারণে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকে। তারপর গিয়ে জনাধিক্য সমস্যা দেখা দেয়। জনাধিক্য সমস্যা থেকে পরিত্রাণের জন্য প্রাকৃতিক নিরোধ কার্যকর হয় অথবা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। এটিই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূলকথা। উদ্দীপকে দেখা যায়, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, খাদ্যদ্রব্য বৃদ্ধি পায় গাণিতিক হারে এবং প্রত্যেক দেশে প্রতি ২৫ বছরে জনসংখ্যা দ্বিগুণ! হয়। এসবই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে। অতএব বলা যায়, উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ জনসংখ্যা তত্ত্বটি হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। অর্থাৎ এদেশে খাদ্য ঘাটতি, উচ্চ জন্মহার, মৃত্যুহার অধিক বেকারত্ব নির্দেশিত।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে জনসংখ্যার কোন তত্ত্বকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর