উদ্দীপকে উল্লিখিত কারণ ছাড়াও বাংলাদেশে আর কী কী কারণে জনসংখ্যার ঘনত্ব বেশি? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনসংখ্যার পরিমান ও ঘনত্ব বেশি হওয়ার কারণ হিসেবে সেদেশের জলবায়ু, জীবনযাত্রা, ভূমির প্রকৃতি, সম্পদের সজলভ্যতা ইত্যাদিকে নির্দেশ করা হয়েছে। উপরিউক্ত কারণগুলো ছাড়াও বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার আরো কিছু কারণ লক্ষ্য করা যায় । যেমন - অধিক জন্মহার, বাল্যবিবাহ,চিত্তবিনোদনের অভাব ইত্যাদির কারণে সন্তান উৎপাদনের সম্ভাবনা বেশি থাকে । ফলে সন্তান উৎপাদনের পরিমাণ বেড়ে জনসংখ্যা বৃদ্ধি পায়। তাছাড়া অশিক্ষা ও অজ্ঞতা, নারী শিক্ষার অভাব এবং পরিবার পরিকল্পনা কর্মসূচির যথাযথ কার্যক্রম সক্রিয় না থাকার কারণে সমাজের অধিকাংশ নারী ও পুরুষ অধিক জনসংখ্যার কুফল সম্পর্কে অবগত নয়,ফলে জীবন মান উন্নয়ন ও অধিক আয়ের আশায় পুত্র সন্তানের কামনা থাকে ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। এমনকি বাংলাদেশ জন্মহার এর তুলনায় মৃত্যুহার কম হওয়ায় অধিক পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি নারীদের কর্মসংস্থানের সুযোগ কম থাকায় নারীরা অধিক সময় ঘরের মধ্যে আবদ্ধ থাকে যেটা জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ। উদ্দীপকে উল্লেখিত কারণ ছাড়াও উপরিউক্ত কারণে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পায় এবং অধিক জনসংখ্যার জন্য যে পরিমাণ জায়গার প্রয়োজন সেই পরিমাণ জায়গার সংকট থাকায় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি সুতরাং বলা যায়,B দেশের জনসংখ্যার ঘনত্বের মতো বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বও বেশি।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কারণ ছাড়াও বাংলাদেশে আর কী কী কারণে জনসংখ্যার ঘন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর