'B [গণিত] ও 'C [গণিত] বিন্দুর অসামঞ্জস্যের পরিমাণ তুলনা কর এবং বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি কোন বিন্দুর সাথে সঙ্গতিপূর্ণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি কাম্য জনসংখ্যা তত্ত্ব। চিত্রে B বিন্দুতে কাম্য জনসংখ্যা এবং C বিন্দুতে জনসংখ্যার আধিক্য নির্দেশ করে। নিচে এদের তুলনা ও বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি কোন বিন্দুতে সামঞ্জস্য তা আলোচনা করা হলো :- উদ্দীপকের B বিন্দুতে জনসংখ্যা ১০ কোটি, এবং মাথাপিছু আয় ১২০০ মার্কিন ডলার। যা কাম্য জনসংখ্যাকে নির্দেশ করে। আবার C বিন্দুতে জনসংখ্যার পরিমাণ ১২ কোটি এবং মাথাপিছু আয় ৮০০ মার্কিন ডলার যেখানে সম্পদের তুলনায় মাথাপিছু আয় কম। বাংলাদেশের জনসংখ্যা আয়তন ও প্রাকৃতিক সম্পদের তুলনায় অধিক প্রায় ১৬ কোটির উপর জনসংখ্যা, যার তুলনায় সম্পদের পরিমাণ সীমিত। তাই উদ্দীপকে বাংলাদেশের অবস্থান C বিন্দুতে অধিক যুক্তিযুক্ত। যেখানে জনসংখ্যার।তুলনায় প্রাকৃতিক সম্পদের পরিমাণ কম। উপরোক্ত আলোচনায় বলা যায়, যেহেতু C বিন্দুতে জনসংখ্যা ও সম্পদের অসামঞ্জস্যতা প্রতীয়মান হয়েছে, তাই বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উক্ত বিন্দুর সাথে সংগতিপূর্ণ।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
'B ও 'C বিন্দুর অসামঞ্জস্যের পরিমাণ তুলনা কর এবং বাংলাদেশের জনসংখ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকের চিত্রে ভুমি অক্ষে জনসংখ্যার পরিমাণ (X) এবং লম্ব অক্ষে মাথাপিছু আয় (Y) নির্দেশ করা হয়েছে। চিত্রে বিন্দুতে মাথাপিছু আয় ৮০০ মার্কিন ডলার, এবং জনসংখ্যার পরিমাণ ৮ কোটি নির্দেশ করা হয়েছে। যেখানে কাম্য জনসংখ্যা ১০ কোটি। কাম্য জনসংখ্যার সূত্রানুসারে -
এখানে M = অসামঞ্জস্যের পরিমাণ = - ০.২
A = প্রকৃত জনসংখ্যা, O = কাম্য জনসংখ্যা
M>O জনসংখ্যার আধিক্য, M= O হল কাম্য জনসংখ্যা, Mউত্তর