মানবসম্পদ হলো অর্থনীতির মূল চালিকাশক্তি ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবার মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম জনশক্তির রূপান্তরই হলো মানব সম্পদ। ভূমি, মূলধন বা প্রাকৃতিক সম্পদ নিজে নিজে উৎপাদন করতে পারে না; মানুষের শ্রম ও মেধা প্রয়োগ করেই এগুলোকে ব্যবহারযোগ্য সম্পদে পরিণত করা হয়। একটি দেশের প্রকৃত উন্নয়ন প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য্যের ওপর নয়, বরং সেই সম্পদকে কাজে লাগাতে সক্ষম দক্ষ জনশক্তির ওপর নির্ভর করে। তাই মানব সম্পদকে অর্থনীতির মূল চালিকাশক্তি বলা হয়।
HSC Economics 2nd Paper Chapter 1 : বাংলাদেশের অর্থনীতির পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 1 : বাংলাদেশের অর্থনীতির পরিচয় · সৃজনশীল
মানবসম্পদ হলো অর্থনীতির মূল চালিকাশক্তি ব্যাখ্যা কর।
উত্তর