শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত খাতগুলোর অধীনে বিদ্যমান উপখাতগুলোর সমন্বয়ে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর: যে কাঠামোর ওপর ভিত্তি করে একটি দেশের অর্থনীতি পরিচালিত হয় তাকে অর্থনৈতিক কাঠামো বলা হয়। বিভিন্ন খাত ও উপখাতের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির কাঠামো গঠিত হয়েছে। ক. অঞ্চলভিত্তিক, খাত : অঞ্চলভিত্তিক খাতকে দুই ভাগে ভাগ করা হয়। যথা- ১. গ্রামীণ খাত : বাংলাদেশের গ্রামাঞ্চলে যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয় এবং পরিচালিত হয় সেসব খাতকে গ্রামীণ খাত বলে। যেমন- কৃষি খাত, শিল্প খাত, পরিবহন খাত, যোগাযোগ খাত, পল্লি বিদ্যুৎ খাত, গ্রামীণ ব্যাংক খাত, ব্যবসায় বাণিজ্য খাত ইত্যাদি। ২. শহুরে খাত : শহরে খাতের উপখাতগুলো হলো— বৃহৎ ও মাঝারি শিল্প ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান, ব্যবসায় বাণিজ্য, বিদ্যুৎ, গ্যাস, পানি সম্পদ, পেশা ও চাকরি, পরিবহন ও যোগাযোগ খাত৷ খ. মালিকানাভিত্তিক খাত : মালিকানাভিত্তিক খাতকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। যথা- ১. সরকারি খাত : যেসব খাত সরকারি মালিকানায় পরিচালিত হয় সেসব খাতকে সরকারি খাত বলা হয়। যেমন- মুদ্রা ও টাকশাল, অস্ত্র, গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জামাদি, পারমানবিক শক্তি উৎপাদন, বিমান, রেলওয়ে, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ। ২. বেসরকারি খাত : যেসব খাত ব্যক্তিমালিকানায় পরিচালিত হয় তাকে বেসরকারি খাত বলা হয়। যেমন— বেসরকারি উদ্যোগে পরিচালিত শিল্পসমূহ, সড়ক পরিবহন, ব্যাংক, বিমা ও অন্য সেবা প্রতিষ্ঠানসমূহ । গ. উৎপাদনভিত্তিক খাত : উৎপাদনভিত্তিক খাতগুলো হলো— কৃষি, শিল্প ও সেবা-এ তিনটি বৃহৎ খাতে বিভক্ত। তাছাড়া খনিজ ও খনন, ম্যানুফেকচারিং, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ এবং নির্মাণ।

HSC Economics 2nd Paper Chapter 1 : বাংলাদেশের অর্থনীতির পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 1 : বাংলাদেশের অর্থনীতির পরিচয় · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত খাতগুলোর অধীনে বিদ্যমান উপখাতগুলোর সমন্বয়ে বাংলাদে…

উদ্দীপক

অর্থনীতির শিক্ষক আসাদ সাহেব বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর ওপর আলোকপাত করতে গিয়ে ছাত্রদের উদ্দেশে বললেন, “সমষ্টিগত অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি হচ্ছে অর্থনৈতিক কাঠামো। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা— উৎপাদনভিত্তিক, মালিকানাভিত্তিক এবং অঞ্চলভিত্তিক। তবে শক্তিশালী অর্থনৈতিক অবকাঠামো ব্যতীত অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হয় না। অর্থনৈতিক অবকাঠামো হচ্ছে একটি দেশের অর্থনীতির বুনিয়াদ।”

Comilla · 2019

উত্তর

যে কাঠামোর ওপর ভিত্তি করে একটি দেশের অর্থনীতি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাই হলো ওই দেশের অর্থনৈতিক কাঠামো।

উত্তর

বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ এর অর্থনৈতিক উন্নয়নের অনুকূলে। বাংলাদেশ প্রাকৃতিকভাবে অনেক প্রাকৃতিক সম্পদে পূর্ণ একটি দেশ। তাছাড়া ভৌগোলিকভাবে দেশটির অবস্থান এমন একটি জায়গায়, -যেখান হতে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। বাংলাদেশে অসংখ্য নদী, যা ব্যবহার করে বৈদেশিক বাণিজ্যে বাংলাদেশ স্বাবলম্বী হতে পারে। এছাড়া এর অভ্যন্তরীণ বিভিন্ন খনিজ ব্যবহার করে বাংলাদেশ তার অর্থনৈতিক উন্নয়ন করতে পারে বলে আমি মনে করি।

উত্তর

যে কাঠামোর ওপর ভিত্তি করে একটি দেশের অর্থনীতি পরিচালিত হয় তাকে অর্থনৈতিক কাঠামো বলা হয়। বিভিন্ন খাত ও উপখাতের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির কাঠামো গঠিত হয়েছে। ক. অঞ্চলভিত্তিক, খাত : অঞ্চলভিত্তিক খাতকে দুই ভাগে ভাগ করা হয়। যথা- ১. গ্রামীণ খাত : বাংলাদেশের গ্রামাঞ্চলে যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয় এবং পরিচালিত হয় সেসব খাতকে গ্রামীণ খাত বলে। যেমন- কৃষি খাত, শিল্প খাত, পরিবহন খাত, যোগাযোগ খাত, পল্লি বিদ্যুৎ খাত, গ্রামীণ ব্যাংক খাত, ব্যবসায় বাণিজ্য খাত ইত্যাদি। ২. শহুরে খাত : শহরে খাতের উপখাতগুলো হলো— বৃহৎ ও মাঝারি শিল্প ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান, ব্যবসায় বাণিজ্য, বিদ্যুৎ, গ্যাস, পানি সম্পদ, পেশা ও চাকরি, পরিবহন ও যোগাযোগ খাত৷ খ. মালিকানাভিত্তিক খাত : মালিকানাভিত্তিক খাতকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। যথা- ১. সরকারি খাত : যেসব খাত সরকারি মালিকানায় পরিচালিত হয় সেসব খাতকে সরকারি খাত বলা হয়। যেমন- মুদ্রা ও টাকশাল, অস্ত্র, গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জামাদি, পারমানবিক শক্তি উৎপাদন, বিমান, রেলওয়ে, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ। ২. বেসরকারি খাত : যেসব খাত ব্যক্তিমালিকানায় পরিচালিত হয় তাকে বেসরকারি খাত বলা হয়। যেমন— বেসরকারি উদ্যোগে পরিচালিত শিল্পসমূহ, সড়ক পরিবহন, ব্যাংক, বিমা ও অন্য সেবা প্রতিষ্ঠানসমূহ । গ. উৎপাদনভিত্তিক খাত : উৎপাদনভিত্তিক খাতগুলো হলো— কৃষি, শিল্প ও সেবা-এ তিনটি বৃহৎ খাতে বিভক্ত। তাছাড়া খনিজ ও খনন, ম্যানুফেকচারিং, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ এবং নির্মাণ।

উত্তর

হ্যাঁ, আমি আসাদ সাহেবের বক্তব্যের সাথে পুরোপুরি একমত । অর্থনৈতিক কাঠামো বলতে এমন একটি গঠন বা আকৃতি বোঝায় যার ওপর ভিত্তি করে একটি দেশের অর্থনীতি পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়। একটি দেশের অর্থনৈতিক কাঠামো যত প্রশস্ত ও সুগঠিত হবে সে দেশের অর্থনৈতিক উন্নয়নও তত জোরদার হবে। আমরা বহির্বিশ্বে দৃষ্টি দিলে দেখব, অনেক উন্নত দেশ আজ উন্নত তাদের বিশেষ অর্থনৈতিক কাঠামোর জন্য) চীন, জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়ার উন্নতির পিছনে তাদের অর্থনৈতিক কাঠামো বিশেষ ভূমিকা পালন করে। আবার বিশ্বে অনেক দেশ আছে যেমন জাম্বিয়া, জিম্বাবুয়ে, ঘানা ইত্যাদি দুর্বল দেশ কারণ তাদের অর্থনৈতিক কাঠামো দুর্বল প্রকৃতির। পূর্বে আমাদের অর্থনৈতিক কাঠামো ছিল এককেন্দ্রিক। তাই আমাদের অর্থনৈতিক উন্নয়ন ছিল অনেকটা স্থবির প্রকৃতির। তবে ধীরে ধীরে আমাদের অর্থনৈতিক কাঠামো পরিবর্তিত হয়ে প্রশস্ত হচ্ছে, যা আমাদের অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। কিছু আগেও আমরা অনুন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত ছিলাম; কিন্তু বর্তমানে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত। শুধু উন্নয়নশীল দেশ নয়, রোল মডেল হিসেবে পরিচিত। তাই উপরিউক্ত আলোচনা শেষে বলতে পারি, অর্থনৈতিক অবকাঠামো একটি দেশের অর্থনীতির বুনিয়াদ । আমি এ বিষয়ে শিক্ষক আসাদ সাহেবের সাথে একমত।
HSCEconomics 2nd PaperChapter 1 : বাংলাদেশের অর্থনীতির পরিচয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। বাংলাদেশে প্রায় ২৫,০৮৭ বর্গ কিলোমিটার বনভূমি আছে, যা প্রয়োজনের তুলনায় সামান্য। সুন্দরবন, মধুপুর ও ভাওয়াল গড় ইত্যাদি অল্প কয়েকটি অঞ্চল ছাড়া প্রায় পুরো দেশেই বৃক্ষরাজির অভাব রয়েছে। মনে রাখতে হবে বেঁচে থাকার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে দেশের ভূনিম্নস্থ বিভিন্ন প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
ক
কত সালে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?
খ
অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- বুঝিয়ে লেখ।।
গ
উদ্দীপকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের যে দিকটির ওপর আলোকপাত করা হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ
ভূনিম্নস্থ প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিয়ে আমরা আশাবাদী- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- বুঝিয়ে লেখ।।

অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- বুঝিয়ে লেখ।।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?

কত সালে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসন ও শোষণ এবং স্বাধীনতা উত্তরকালে মূলধনের স্বল্পতা, বেকারত্ব,, শ্রমিকের অদক্ষতা, জনসংখ্যার আধিক্যসহ বিভিন্ন সমস্যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে বারবার বাধাগ্রস্ত করেছে। সুষ্ঠু ও সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সরকার উল্লিখিত সমস্যাসমূহ সমাধান এবং অর্থনৈতিক উন্নয়নের ধারাকে গতিশীল করার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
ক
অর্থনৈতিক অবকাঠামো কী?
খ
কোন যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়?
গ
উদ্দীপকে উল্লিখিত কারণসমূহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে কীভাবে বাধাগ্রস্ত করছে?
ঘ
অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে? উদ্দীপকের আলোকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কোন যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়?

কোন যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অর্থনৈতিক অবকাঠামো কী?

অর্থনৈতিক অবকাঠামো কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজধানী ঘেঁষে কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় রয়েছে ছোট-বড় প্রায় দুই হাজার কারখানা। রয়েছে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ। ফ্লাস্ক থেকে শুরু করে গাড়ি কিংবা বিশ্বখ্যাত আইফোনের দেশীয় ব্রান্ড তৈরি হয় এখানে। অক্ষরজ্ঞাহীন বা স্বল্পশিক্ষিত যুবকরাই মূলত এসব শিল্পের কারিগর। পৃথিবীর যেকোনো পণ্য বা যন্ত্রাংশ একবার দেখলেই ওরা হুবহু বানিয়ে দিতে পারে। গুণে-মানেও বিদেশি পণ্যকে হার মানায়। এরূপ অসংখ্য কারখানা অনাদরে- অবহেলায় চোখে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। সামান্য একটু সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে এসব জিঞ্জিরা হয়ে উঠতে পারে বাংলাদেশের চীন-জাপান, যা বদলে দিতে পারে দেশের অর্থনীতি।
ক
প্রাকৃতিক পরিবেশ কী?
খ
মূলধনের স্বল্পতাই কি অর্থনেতিক পশ্চাৎপদতার প্রধান কারণ- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের আলোকে অর্থনীতির সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে চিহ্নিত কর।
ঘ
"এসব জিঞ্জিরা হয়ে উঠতে পারে বাংলাদেশের চীন-জাপান, যা বদলে দিতে পারে দেশের অর্থনীতি"- বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বক্তব্যটির যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মূলধনের স্বল্পতাই কি অর্থনেতিক পশ্চাৎপদতার প্রধান কারণ- ব্যাখ্যা কর।

মূলধনের স্বল্পতাই কি অর্থনেতিক পশ্চাৎপদতার প্রধান কারণ- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রাকৃতিক পরিবেশ কী?

প্রাকৃতিক পরিবেশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ভূনিম্নস্থ প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিয়ে আমরা আশাবাদী- উদ্দীপকের আলোকে বউদ্দীপকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের যে দিকটির ওপর আলোকপাত করা হয়েছে তা ব্যাখ্অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- বুঝিয়ে লেখ।।কত সালে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারেউদ্দীপকে উল্লিখিত কারণসমূহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে কীভাবে বাধাগ্রস্কোন যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়?অর্থনৈতিক অবকাঠামো কী?"এসব জিঞ্জিরা হয়ে উঠতে পারে বাংলাদেশের চীন-জাপান, যা বদলে দিতে পারে দেশের অর্থনীউদ্দীপকের আলোকে অর্থনীতির সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে চিহ্নিত কর।মূলধনের স্বল্পতাই কি অর্থনেতিক পশ্চাৎপদতার প্রধান কারণ- ব্যাখ্যা কর।প্রাকৃতিক পরিবেশ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।