উদ্দীপকের দেশটির উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ কিন যথাযথ? তোমার মতামতসহ তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত দেশটির কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত যথাযথ ও যুগোপযোগী বলে আমি মনে করি। কৃষি খাতের সংকট মোকাবিলা এবং উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপগুলোর যৌক্তিকতা নিচে বিশ্লেষণ করা হলো- ১. সহনশীল ও উন্নত জাতের উদ্ভাবন: জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল পরিবেশে (লবণাক্ততা, খরা বা জলমগ্নতা) সাধারণ বীজ টিকে থাকতে পারে না। তাই জৈবপ্রযুক্তি ব্যবহার করে এমন উন্নত বীজ উদ্ভাবন করা প্রয়োজন, যা বন্যা বা লবণাক্ততার মধ্যেও ফলন দিতে সক্ষম। ২. আইসিটির ব্যবহার ও তথ্যের প্রবাহ: কৃষিক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের ফলে কৃষকরা আবওহাওয়ার আগাম বার্তা পেতে পারে। এতে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো সম্ভব হয়। এছাড়া ই-কৃষির মাধ্যমে সঠিক সময়ে সঠিক পরামর্শ পাওয়া যায়। ৩. উৎপাদনশীলতা বৃদ্ধি: সনাতন পদ্ধতির বদলে উন্নত বীজ ও প্রযুক্তি ব্যবহার করলে হেক্টরপ্রতি ফলন বাড়ে। এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকের আয় বাড়াতে সহায়তা করে। উদ্দীপকে দেশটির প্রধান সমস্যা হলো 'লবণাক্ততা', 'বন্যা' এবং 'পানির স্তর নেমে যাওয়া'। এই সমস্যাগুলো সাধারণ বা সনাতন পদ্ধতিতে সমাধান করা অসম্ভব। এমতাবস্থায় সরকার যে 'উন্নত বীজ' (যা লবণাক্ততা বা খরাসহিষ্ণু হতে পারে), 'জৈবপ্রযুক্তি' এবং 'আইসিটি' ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে, তা সমস্যার প্রকৃতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আমার মতে, প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষি উৎপাদন টিকিয়ে রাখার জন্য এই বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পদক্ষেপগুলোই ছিল সময়ের সেরা সিদ্ধান্ত।
HSC Economics 2nd Paper Chapter 2 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 2 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্দীপকের দেশটির উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ কিন যথাযথ? তোমার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
