উদ্দীপকের আলোকে কৃষিপণ্য বিপণনে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো তুমি কতটুকু সমর্থন করো- যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের কৃষিপণ্য বিপণনের সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপগুলো আমি সমর্থন করি। বাংলাদেশের কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা বা ত্রুটি লক্ষ করা যায়। ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। তাই কৃষি বিপণনের সমস্যা সমাধানে পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ ও পণ্য মূল্যের দাম নির্ধারণ করা উচিত। উদ্দীপকে সরকার কৃষিপণ্য বিপণনের সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতার উৎপাদনশীলতা বৃদ্ধি, ন্যায্যমূল্য প্রাপ্তি ও কৃষিবীমা প্রচলন করছে। পাশাপাশি কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান, বাজার সম্প্রসারণের পদক্ষেপও নিয়েছে। এই পদক্ষেপগুলো কৃষিপণ্য বিপণন সমস্যা সমাধানে ভূমিকা রাখবে। সরকার রাস্তাঘাট তথা বাজারের ভৌত অবকাঠামোগত উন্নয়ন করলে কৃষিজ দ্রব্যের পরিবহণ খরচ কমবে। এর ফলে কৃষকরা কম খরচে ও সহজে কৃষিজাত দ্রব্য বাজারজাত করতে পারে। বাজারে দালাল ও ফড়িয়াদের বিলোপসাধন করলে কৃষকরা ন্যায্যমূল্যে তাদের দ্রব্য বিক্রয় করতে পারবেন। আবার পণ্যের গুদামজাতকরণ ও পণ্যমূল্য নির্ধারণ করা হলে কৃষকরা সঠিক দামে পণ্য বিক্রি করতে পারবেন। এছাড়াও সরকার কৃষকদের পর্যাপ্ত ঋণ সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এসব ব্যবস্থা গ্রহণ করলে কৃষি বিপণনের সমস্যা অনেকাংশে দূরীভূত হবে। তাই আমি সরকারের গৃহীত পদক্ষেপ সমর্থন করি।
HSC Economics 2nd Paper Chapter 2 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 2 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কৃষিপণ্য বিপণনে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো তুমি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
