উদ্দীপকে কৃষির কোন সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে-ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের কৃষিপণ্যের বিপণন সমস্যার কথা তুলে ধরা হয়েছে। কৃষিপণ্যের বিপণনব্যবস্থা হলো উৎপাদিত পণ্য সংগ্রহকরণ, শ্রেণিবিভাজন, নমুনাকরণ, গুদামজাতকরণ, পরিবহণ, বিক্রয় প্রভৃতি কর্মকাণ্ডের সমন্বিত রূপ। এটি একটি অর্থনৈতিক প্রক্রিয়া। এর মাধ্যমে কৃষিপণ্য উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছায়। কিন্তু কৃষিপণ্যের বিপণনব্যবস্থায় ত্রুটি থাকায় কৃষকরা উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম পায় না। উদ্দীপকে রহিম মিয়া ফসল সংরক্ষণের সুব্যবস্থার অভাবে ভরা মৌসুমেই সব ফসল স্থানীয় বাজারে বিক্রি করেন। অপ্রতুল বাজার, মধ্যবতী ব্যবসায়ীদের দৌরাত্ম রহিম মিয়ার মতো অন্য কৃষকরাও ফসলের ন্যায্যমূল্য হতে বঞ্চিত হন। এসব সমস্যা কৃষিপণ্যের বিপণন সমস্যাকে নির্দেশ করে। উক্ত কারণগুলো ছাড়াও টোল ও চাঁদা প্রদান, ত্রুটি পূর্ণ ওজন, পরিবহন সমস্যা প্রভৃতি কারণে কৃষি পণ্যের বিপণন সমস্যা তৈরি হয়। সুতরাং, উদ্দীপকে কৃষিপণ্য বিপণনের কথা উল্লেখ করা হয়েছে।
HSC Economics 2nd Paper Chapter 2 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 2 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্দীপকে কৃষির কোন সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে-ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
