সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা কর।
উত্তর: না, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প এক নয়। দেশের নিরাপত্তার স্বার্থে যেসব স্পর্শকাতর শিল্পে বেসরকারি বিনিয়োগ নিষিদ্ধ এবং যা শুধুই সরকারের মালিকানায় থাকে তাকে সংরক্ষিত শিল্প বলে (অস্ত্র তৈরি)। অন্যদিকে, যেসব শিল্প জাতীয় স্বার্থ বা নিরাপত্তার কারণে সরকারি কর্তৃপক্ষের অনুমোদন ও কঠোর নজরদারির মাধ্যমে বেসরকারি খাতেও পরিচালিত হতে পারে তাকে নিয়ন্ত্রিত শিল্প বলে (গভীর সমুদ্রে মৎস্য আহরণ)। মূলত সংরক্ষিত শিল্পে ব্যক্তি মালিকানা নিষিদ্ধ, কিন্তু নিয়ন্ত্রিত শিল্পে শর্তসাপেক্ষে অনুমোদিত।
HSC Economics 2nd Paper Chapter 3 : বাংলাদেশের শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 3 : বাংলাদেশের শিল্প · সৃজনশীল
সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা কর।
উত্তর