পোশাক শিল্পের একটি বড় সমস্যা শ্রমিক অনন্তোষ ব্যাখ্যা কর।
উত্তর: পোশাক শিল্পের বিকাশে অন্যতম প্রধান বাধা হলো শ্রমিক অসন্তোষ। নিম্ন মজুরি, বকেয়া বেতন ও অনিরাপদ কর্মপরিবেশের কারণে শ্রমিকরা আন্দোলন করলে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে সঠিক সময়ে বিদেশি ক্রেতাদের পণ্য পাঠানো সম্ভব হয় না, ফলে মালিকপক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। মূলত উৎপাদন ব্যাহত হওয়া এবং শিল্পের অস্তিত্ব হুমকির মুখে পড়ার কারণেই শ্রমিক অসন্তোষকে এই খাতের একটি বড় সমস্যা বলা হয়।
HSC Economics 2nd Paper Chapter 3 : বাংলাদেশের শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 3 : বাংলাদেশের শিল্প · সৃজনশীল
পোশাক শিল্পের একটি বড় সমস্যা শ্রমিক অনন্তোষ ব্যাখ্যা কর।
উত্তর