মুরগি পালনে লিটার ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: লিটার শব্দের অর্থ পশুপাখির বিছানা। ঘরের মেঝেতে মুরগির মলমূত্র যেন লেপ্টে না যায় সে জন্য কাঠের গুঁড়া, ধানের তুষ, ছাই এসব দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে বিছানা তৈরি করা হয়। এ ধরনের বিছানাকে বলা হয় লিটার। মুরগি পালনে লিটার ব্যবহার করলে মুরগির পায়খানার সঙ্গে মিশ্রিত মূত্র লিটারে শুষে নেয়। ফলে ঘর থাকে শুকনো এবং দুর্গন্ধমুক্ত। এতে মুরগি আরাম অনুভব করে। শীতকালে শীত থেকে রক্ষা করে এবং গ্রীষ্মেও পায় স্বস্তি। এছাড়া মাছির উপদ্রব কম হয়।
HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
মুরগি পালনে লিটার ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর