সাজিদ তার পোল্ট্রি খামারকে লাভজনক করতে প্রশিক্ষণের জ্ঞান কীভাবে কাজে লাগিয়েছেন?- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সাজিদ তার বাড়িতে মাংস উৎপাদনকারী তথা ব্রয়লার খামার স্থাপনের পরিকল্পনা করে। এজন্য সে যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয়। সাজিদ তার পোল্ট্রি তথা ব্রয়লার খামারকে লাভজনক করতে প্রশিক্ষণের জ্ঞান যেভাবে কাজে লাগিয়েছিল তা নিচে বিশ্লেষণ করা হলো- ১. স্থান নির্বাচন: সাজিদ তার প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে ব্রয়লার পালনের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করেছিল। খামারের জন্য লোকালয় হতে একটু দূরে সুবিধাজনক উঁচু স্থানে পয়ঃনিষ্কাশন ও ড্রেনের জন্য সুব্যবস্থা করেছিল। ২. ব্রয়লার ঘর: ব্রয়লারের ঘর শুষ্ক, পরিষ্কার ও আলো বাতাস পূর্ণ ছিল। ঘরের মেঝে পাকা এবং উচ্চতা ১৫০ সে.মি. ছিল। বায়ু চলাচলের জন্য ঘরের চারদিকে চালা হতে নিচের দিকে ১০০ সে.মি. পর্যন্ত নেট দেওয়া ছিল। ৩. আলো ও বায়ু চলাচল ব্যবস্থা: ব্রয়লার ঘরের জন্য পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের অর্থাৎ ভেন্টিলেশনের ব্যবস্থা করেছিল। ঘরে ৬০% হতে ৭০% আপেক্ষিক আর্দ্রতা ছিল। ব্রয়লার ঘরের তাপমাত্রা ১৫-২৫'সে. এর মধ্যে ছিল। ৪. খাদ্য ব্যবস্থাপনা: সাজিদ ব্রয়লার মুরগিকে সুষম খাদ্য দিত। খাদ্য পরিবেশনের জন্য ৬০-৭০ সে.মি. লম্বা ও ২৩ সে.মি. প্রস্থ এবং ৭.৫ সে.মি. উচ্চতাবিশিষ্ট কাঠ দ্বারা খাবারের পাত্র তৈরি করেছিল। এ ধরনের পাত্রে ২০টি মুরগি দু'দিক থেকে সহজেই খেতে পারে। ব্রয়লারের জন্য পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল। ৫. রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা: খামারকে রোগমুক্ত রাখতে প্রতিরোধ ব্যবস্থাপনার পাশাপাশি সময় মতো মুরগিকে টিকা দিয়েছিল। প্রশিক্ষণলব্ধ জ্ঞানের আলোকে উপরোক্ত ব্যবস্থা গ্রহণ করার কারণে সাজিদ অল্প সময়েই সফলতা অর্জন করে। সুতরাং বলা যায় যে, তার ব্রয়লার খামারকে লাভজনক করতে প্রশিক্ষণের জ্ঞান যথার্থভাবে কাজে লাগিয়েছিল।
HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
সাজিদ তার পোল্ট্রি খামারকে লাভজনক করতে প্রশিক্ষণের জ্ঞান কীভাবে কাজ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
