শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আলোচিত পদ্ধতি দুটির মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে আলোচিত দুটি পদ্ধতি হলো যথাক্রম ডিম ফুটানোর কৃত্রিম ও প্রাকৃতিক পদ্ধতি। নিচে প্রাকৃতিক পদ্ধতি ও কৃত্রিম পদ্ধতির মধ্যে পার্থক্য ব্যাখা করা হলো- প্রাকৃতিক পদ্ধতিতে নিষিক্ত ডিমের উপর মুরগির নিজের দেহের তাপ দিয়ে ডিম ফুটানো হয়। অন্যদিকে কৃত্রিম পদ্ধতিতে কৃত্রিমভাবে প্রয়োজনীয় তাপ ও আর্দ্রতা নিয়ন্ত্রণের মাধ্যমে ডিম ফুটানো হয় । প্রাকৃতিক পদ্ধতিতে কম সংখ্যক ডিম ফুটানো যায়, আর কৃত্রিম পদ্ধতিতে বেশি সংখ্যক ডিম ফুটানো যায়। প্রাকৃতিক পদ্ধতিতে কুঁচে মুরগি ব্যবহার করা হয় আর কৃত্রিম পদ্ধতিতে ইনকিউবেটর যন্ত্র ব্যবহার করা হয়। প্রাকৃতিক পদ্ধতিতে দক্ষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না কিন্তু কৃত্রিম পদ্ধতিতে দক্ষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয়। প্রাকৃতিক পদ্ধতিতে কিছু ডিম নষ্ট হয় কিন্তু কৃত্রিম পদ্ধতিতে কোনো ডিম নষ্ট হয় না। প্রাকৃতিক পদ্ধতিতে শক্তিশালী ও নিরোগ বাচ্চা পাওয়া যায় কিন্তু কৃত্রিম পদ্ধতিতে বাচ্চা দুর্বল ও রোগাক্রান্ত হতে পারে। প্রাকৃতিক পদ্ধতিতে কখনো কখনো মুরগি ডিম ভেঙে ফেলে ও বাচ্চা মেরে ফেলে কিন্তু কৃত্রিম পদ্ধতিতে ডিম ভাঙা ও বাচ্চা মরার সম্ভাবনা নেই। প্রাকৃতিক পদ্ধতিতে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায় না অথচ কৃত্রিম পদ্ধতিতে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায়।

HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল

উদ্দীপকে আলোচিত পদ্ধতি দুটির মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।

উদ্দীপক

সাইফ সাহেব লক্ষ করলেন দেশে মুরগির খামারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে মুরগির বাচ্চার চাহিদাও বাড়ছে। বিষয়টি বিবেচনা করে তিনি কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের সিদ্ধান্ত নিলেন। এতে প্রাকৃতিক পদ্ধতির তুলনায় তিনি অল্প দিনেই বেশ লাভবান হলেন।

উত্তর

পুলেট হলো যৌন ক্ষমতাসম্পন্ন বাচ্চা মুরগি যার বয়স এক বছরের মধ্যে কিন্তু এখনও মোরগের সংস্পর্শে দেওয়া হয়নি।

উত্তর

আরআইআর (RIR) বা রেড আইল্যান্ড জাতের মুরগির বৈশিষ্ট্য নিম্নরূপ— ১. এ জাতের মুরগি ডিম ও মাংসের জন্য ব্যবহৃত হয়। ২. পালক লাল রঙের এবং ডিমের খোসার রং বাদামি। ৩. বছরে ১৮০-২০০টি ডিম দেয়। ৪. প্রাপ্তবয়স্ক মোরগের ওজন ৩-৪ কেজি এবং মুরগির ওজন ২.৫-৩ কেজি। ৫. এদের বুক চওড়া, গভীর ও সামনের দিকে উঁচু। ৬. কানের লতি লাল, গায়ের চামড়া হলুদ রঙের এবং পায়ের নালা পালকবিহীন ।

উত্তর

উদ্দীপকে আলোচিত দুটি পদ্ধতি হলো যথাক্রম ডিম ফুটানোর কৃত্রিম ও প্রাকৃতিক পদ্ধতি। নিচে প্রাকৃতিক পদ্ধতি ও কৃত্রিম পদ্ধতির মধ্যে পার্থক্য ব্যাখা করা হলো- প্রাকৃতিক পদ্ধতিতে নিষিক্ত ডিমের উপর মুরগির নিজের দেহের তাপ দিয়ে ডিম ফুটানো হয়। অন্যদিকে কৃত্রিম পদ্ধতিতে কৃত্রিমভাবে প্রয়োজনীয় তাপ ও আর্দ্রতা নিয়ন্ত্রণের মাধ্যমে ডিম ফুটানো হয় । প্রাকৃতিক পদ্ধতিতে কম সংখ্যক ডিম ফুটানো যায়, আর কৃত্রিম পদ্ধতিতে বেশি সংখ্যক ডিম ফুটানো যায়। প্রাকৃতিক পদ্ধতিতে কুঁচে মুরগি ব্যবহার করা হয় আর কৃত্রিম পদ্ধতিতে ইনকিউবেটর যন্ত্র ব্যবহার করা হয়। প্রাকৃতিক পদ্ধতিতে দক্ষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না কিন্তু কৃত্রিম পদ্ধতিতে দক্ষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয়। প্রাকৃতিক পদ্ধতিতে কিছু ডিম নষ্ট হয় কিন্তু কৃত্রিম পদ্ধতিতে কোনো ডিম নষ্ট হয় না। প্রাকৃতিক পদ্ধতিতে শক্তিশালী ও নিরোগ বাচ্চা পাওয়া যায় কিন্তু কৃত্রিম পদ্ধতিতে বাচ্চা দুর্বল ও রোগাক্রান্ত হতে পারে। প্রাকৃতিক পদ্ধতিতে কখনো কখনো মুরগি ডিম ভেঙে ফেলে ও বাচ্চা মেরে ফেলে কিন্তু কৃত্রিম পদ্ধতিতে ডিম ভাঙা ও বাচ্চা মরার সম্ভাবনা নেই। প্রাকৃতিক পদ্ধতিতে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায় না অথচ কৃত্রিম পদ্ধতিতে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায়।

উত্তর

উদ্দীপকের সাইফ সাহেব প্রাকৃতিক পদ্ধতির পরিবর্তে কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করেন। নিচে তার উদ্যোগটি মূল্যায়ন করা হলো- বাণিজ্যিকভাবে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কৃত্রিম পদ্ধতি সবচেয়ে আধুনিক ও উপযুক্ত। এ পদ্ধতিতে ইনকিউবেটর নামক যন্ত্র ব্যবহার করে ডিম ফোটানো হয়। কৃত্রিম পদ্ধতিতে একসাথে অনেক ডিম ফুটানো যায়। ডিমে তা দেওয়ার সময় যেসব সংক্রামক ব্যাধি মুরগি হতে বাচ্চার মধ্যে বিস্তার লাভ করার আশঙ্কা থাকে তা এ পদ্ধতিতে প্রতিরোধ করা যায়। বছরের যেকোনো সময় ডিম ফুটানো যায়। এ পদ্ধতিতে সব ডিম ফুটে, কোনো ডিম নষ্ট হয় না। এতে ডিম ভাঙা ও বাচ্চা মরার আশঙ্কা নেই। এ পদ্ধতিতে ডিম ফুটানোর জন্য কোনো মুরগির প্রয়োজন হয় না। অপরদিকে প্রাকৃতিক পদ্ধতিতে কম সংখ্যক ডিম ফুটানো যায়। যেকোনো সময় ডিম ফুটানো যায় না। সব ডিম ফুটে না, কারণ কখনো কখনো মুরগি ডিম ভেঙে ফেলে ও বাচ্চা মেরে ফেলে। এ পদ্ধতিতে ডিম ফুটানোর জন্য নির্দিষ্ট কুঁচে মুরগির প্রয়োজন হয়। উপরের বর্ণনার আলোকে দেখা যায়, প্রাকৃতিক পদ্ধতির চেয়ে কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটানোর সুবিধা অনেক বেশি। কৃত্রিম পদ্ধতিতে প্রাথমিক খরচ কিছুটা বেশি হলেও অল্পদিনে সে খরচ পুষিয়ে নিয়ে পরবর্তীতে অর্থনৈতিকভাবে অনেক লাভবান হওয়া যায়। তাই বলা যায়, সাইফ সাহেবের উদ্যোগটি যথার্থ ছিল।
HSCAgriculture 2nd PaperChapter 2 : পোল্ট্রি পালন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাজিদ কৃষি ডিপ্লোমা পাস করে নিজ বাড়িতে মাংস উৎপাদনের জন্য একটি খামার স্থাপনের পরিকল্পনা করে। কাজের দক্ষতা অর্জনের জন্য সে যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে ছোটো আকারের একটি পোল্ট্রি খামার শুরু করে এবং সফলতা অর্জন করে।
ক
ব্রাহমা কী?
খ
ব্রয়লার জাতগুলো অল্প সময়ে অধিক খাদ্য খেয়ে বেশি মাংস উৎপাদন করে- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে উল্লিখিত খামার স্থাপনের সুবিধাসমূহ আলোচনা করো।
ঘ
সাজিদ তার পোল্ট্রি খামারকে লাভজনক করতে প্রশিক্ষণের জ্ঞান কীভাবে কাজে লাগিয়েছেন?- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্রয়লার জাতগুলো অল্প সময়ে অধিক খাদ্য খেয়ে বেশি মাংস উৎপাদন করে- ব্যাখ্যা করো।

ব্রয়লার জাতগুলো অল্প সময়ে অধিক খাদ্য খেয়ে বেশি মাংস উৎপাদন করে- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্রাহমা কী?

ব্রাহমা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাঈদ ও সুমন দুই বন্ধু। সাঈদের হাঁস পালন পদ্ধতি হলো— রাতে হাঁসগুলো ঘরে থাকে এবং দিনের বেলায় ঘরের পাশে একটি পুকুরে সারাদিন বিচরণ করে। কিন্তু সুমন হাঁসগুলোকে সারাদিনের জন্য সকাল ১০টার দিকে ছেড়ে দেয় এবং রাতে ঘরে আবদ্ধ রাখে। সে হাঁসগুলোকে কোনো খাবার দেয় না ।

Rajshahi · 2017

ক
ইনকিউবেটর কী ?
খ
বাংলাদেশে পোল্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ
সুমনের হাঁস পালন পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ
সাঈদ ও সুমন দু'বন্ধুর মধ্যে কার হাঁস পালন পদ্ধতিটি বেশি উপযোগী ? মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বাংলাদেশে পোল্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

বাংলাদেশে পোল্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইনকিউবেটর কী ?

ইনকিউবেটর কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মনি তার এক একর জমির পুকুরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে একটি হাঁসের খামার গড়ে তোলে। কিছু দিন পর দেখল যে, ২/১টি হাঁসের নাক মুখ দিয়ে তরল পদার্থ বের হচ্ছে এবং হাঁসগুলো আলো দেখে ভয় পাচ্ছে। সে দ্রুত স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। প্রাণিসম্পদ কর্মকর্তা তার খামারে আদর্শ প্রতিপালন পদ্ধতি অনুসরণ করতে বলেন ।

Rajshahi · 2017

ক
অধিক ডিম উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম লিখ ।
খ
কবুতর পালন সুবিধাজনক কেন ? ব্যাখ্যা কর ।
গ
মনির খামারে কোন রোগের প্রাদুর্ভাব ঘটেছে ? উক্ত রোগের কারণ ও লক্ষণগুলো ব্যাখ্যা কর ।
ঘ
প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী মনি তার খামারের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করবে ? বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কবুতর পালন সুবিধাজনক কেন ? ব্যাখ্যা কর ।

কবুতর পালন সুবিধাজনক কেন ? ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অধিক ডিম উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম লিখ ।

অধিক ডিম উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম লিখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সাজিদ তার পোল্ট্রি খামারকে লাভজনক করতে প্রশিক্ষণের জ্ঞান কীভাবে কাজে লাগিয়েছেন?-উদ্দীপকে উল্লিখিত খামার স্থাপনের সুবিধাসমূহ আলোচনা করো।ব্রয়লার জাতগুলো অল্প সময়ে অধিক খাদ্য খেয়ে বেশি মাংস উৎপাদন করে- ব্যাখ্যা করো।ব্রাহমা কী?সাঈদ ও সুমন দু'বন্ধুর মধ্যে কার হাঁস পালন পদ্ধতিটি বেশি উপযোগী ? মূল্যায়ন কর ।সুমনের হাঁস পালন পদ্ধতিটি ব্যাখ্যা কর।বাংলাদেশে পোল্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।ইনকিউবেটর কী ?প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী মনি তার খামারের জন্য কী কী পদক্ষেপ গ্রহণমনির খামারে কোন রোগের প্রাদুর্ভাব ঘটেছে ? উক্ত রোগের কারণ ও লক্ষণগুলো ব্যাখ্যা ককবুতর পালন সুবিধাজনক কেন ? ব্যাখ্যা কর ।অধিক ডিম উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম লিখ ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।