ছকের 'D [গণিত] এবং 'F ' চিহ্নিত পদ্ধতি দুইটির পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'D [গণিত] ও 'F [গণিত] হলো যথাক্রমে খাঁচায় পালন পদ্ধতি ও লিটারে পালন পদ্ধতি। নিচে পদ্ধতি দুইটির পার্থক্য বিশ্লেষণ করা হলো- খাঁচা পদ্ধতিতে মুরগি পালন একটি আধুনিক পালন ব্যবস্থা। মুরগি পালনের খাঁচাকে পোল্ট্রি কেইজ বলে। এ খাঁচার অনেকগুলো প্রকোষ্ঠ থাকতে পারে। খাঁচা পদ্ধতিতে মুরগি পালনের পরিচর্যা সহজ। ডিয় পাড়ার সাথে সাথে উৎপাদিত ডিম স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে সহজেই সংগ্রহ করা যায়। খাদ্য কম প্রয়োজন হয় কারণ খাদ্যের অপচয় খুব কম হয়। এ পদ্ধতিতে মুরগির খাঁচার নিচে জমে থাকা পায়খানা নিয়মিত পরিষ্কার করতে হয়। মাছির উপদ্রব বাড়ে এবং পরিবেশ দুর্গন্ধযুক্ত হয়। খাঁচা প্রস্তুত করতে প্রাথমিক খরচ বেশি হয়। অপরদিকে ঘরের মেঝেতে ১৫-২০ সে. মি. পুরু কাঠের গুঁড়া, ধানের তুষ ইত্যাদি দ্বারা বিছানা তৈরি করে মুরগি পালন করাকে লিটার পদ্ধতি বলা হয়। এ পদ্ধতিতে একসাথে হাজার হাজার মুরগি পালন করা যায়। মুরগির রোগবালাই কম হয় এবং সুষ্ঠু ব্যবস্থাপনা করা যায়। প্রত্যেকদিন ঘর পরিষ্কার করার প্রয়োজন হয় না। ঘর এ পদ্ধতিতে মুরগি পালনে বেশি মূলধনের প্রয়োজন হয়। এ পদ্ধতিতে মুরগি পালনে ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োজন পড়ে। মুরগির সুষম খাদ্য সরবরাহ করতে খরচ বেশি।
HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
ছকের 'D এবং 'F ' চিহ্নিত পদ্ধতি দুইটির পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর