মুরগিগুলো কোন রোগে আক্রান্ত? রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্যারাবন এগ্রো খামারের মুরগিগুলো রাণীক্ষেত রোগে আক্রান্ত। নিচে রাণীক্ষেত রোগের কারণ, লক্ষণ ও প্রতকিার উল্লেখ করা হলো- রোগের কারণ: নিউক্যাসল ডিজিজ ভাইরাস দ্বারা রাণীক্ষেত রোগটি হয়ে থাকে। লক্ষণ: ১. আক্রান্ত পাখি দল ছেড়ে ঘরের কোণে ঝিমানো অবস্থায় থাকে। ২. সুস্থ পাখি হঠাৎ কক্ শব্দে উপরে লাফ দেয়, তারপর মারা যায়। ৩. শ্বাসতন্ত্রে আক্রান্তের লক্ষণ প্রকাশ পায়, ফলে শ্বাসকষ্ট হয়। ৪. ঘাড়, ডানা ও পা পক্ষাঘাতগ্রস্ত হয়, নাক দিয়ে শ্লেষ্মা ঝরে। ৫. সাদা চুনের মতো মল ত্যাগ করে মলের রং সবুজ অথবা সবুজ ও হলুদ বর্ণের মিশ্রণ দেখা যায়। ৬. চোখ ফুলে ওঠে, কানের লতি ও মাথার ঝুঁটি কালচে বর্ণ হয়। ৭. ঘাড় বাঁকা হয়ে যায়, মাথা ঘুরাতে থাকে এবং খুঁড়িয়ে চলে। ৮. দুর্গন্ধযুক্ত পাতলা মল মুরগির পিছনের পালকে লেগে থাকে। একে চুনা হাগাও বলে। রোগের প্রতিকার: ১. আক্রান্ত মুরগিকে সুস্থ পাখি থেকে পৃথক করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ২. মৃত মুরগি যেখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে ফেলতে হবে। ৩. কিছু এন্টিবায়োটিক যেমন- এনরোসিন সিরাপ খাওয়ালে ভালো ফল পাওয়া যায়। ৪. আক্রান্ত ও সুস্থ উভয় মুরগিকে মাঝে মধ্যে পটাশ মিশানো পানি খাওয়ানো যেতে পারে।
HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
মুরগিগুলো কোন রোগে আক্রান্ত? রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার উল্লেখ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর