পোল্ট্রির বাচ্চা ফুটানোর লাভজনক পদ্ধতির শর্তগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পোল্ট্রির বাচ্চা ফুটানোর লাভজনক পদ্ধতি হচ্ছে কৃত্রিম পদ্ধতিতে ইনকিউবেটরে বাচ্চা ফুটানো। নিচে ইনকিউবেটরে বাচ্চা ফুটানোর শর্তগুলো ব্যাখ্যা করা হলো- ১. ডিম ফোটানোর যন্ত্রটি কার্যকর হওয়া দরকার। এর জন্য উপযুক্ত তাপ, বায়ু চলাচল ও আর্দ্রতার প্রয়োজন। ২. ইনকিউবেটর যন্ত্রটি দীর্ঘস্থায়ী হবে এবং সাধারণ ক্ষয়ক্ষতি সহ্য করতে পারবে। ৩. এর বিভিন্ন যন্ত্রাংশ, যেমন- বাতি, খোপ, দরজা, তাপমান যন্ত্র ইত্যাদির যথাযথ বিন্যাস দরকার এবং এগুলো নির্ভরযোগ্য মানের হওয়া উচিত। ৪. যন্ত্রটিকে চালনা করা সহজ হবে এবং তার তাপমাত্রা যথাযথ সংবেদনশীল ও সহজ নিয়ন্ত্রণক্ষম হওয়া উচিত। ৫. এ যন্ত্রটির আগুন, বিদ্যুৎ ইত্যাদি প্রতিরোধক্ষমতা এবং তাপ সংরক্ষণে সক্ষম হওয়া উচিত। ৬. ইনকিউবেটর রাখার ঘরের মেঝে পাকা হতে হবে। ঘরে বায়ু চলাচল ব্যবস্থা ভালো হওয়া দরকার। ঘরের দরজা-জানালা এমন হওয়া দরকার যেন শীতকালের ঠান্ডা ও বর্ষার আর্দ্র হাওয়া ইনকিউবেটরের গায়ে সরাসরি না লাগে। ৭. সাধারণত ছোটো ইনকিউবেটর টেবিলের উপর বসানোর দরকার পড়ে। যদি টেবিলের উপর ইনকিউবেটর বসানো হয় তবে অবশ্যই টেবিলটি মজবুত হতে হবে এবং লক্ষ রাখতে হবে যেন এটি না পড়ে।
HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
পোল্ট্রির বাচ্চা ফুটানোর লাভজনক পদ্ধতির শর্তগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর