কোয়েল পালনের গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: কোয়েল অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন এক প্রকারের পাখি। আকারে ছোটো হওয়ায় অল্প জায়গায় অনেক কোয়েল। পালন করা যায়। ১টি মুরগির স্থানে ১০টি কোয়েল পালন করা যায়। এদের খাদ্য খরচও মুরগি বা অন্য পাখির তুলনায় কম হয়। একটি প্রাপ্ত বয়স্ক কোয়েল দৈনিক গড়ে ২০-২৫ গ্রাম খাদ্য খায়। তাছাড়া এদের রোগবালাইও কম হয়। তাই এদের ওষুধ বাবদ বেশি খরচ হয় না। প্রতিটি কোয়েল বছরে প্রায় ৩০০টির মতো ডিম দেয়। এসব কারণে কোয়েল পালন লাভজনক।
HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
কোয়েল পালনের গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর