প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আসরাফ তার খামারের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করবে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আসরাফের খামারের মুরগিগুলো রাণীক্ষেত রোগে আক্রান্ত। স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা এবং টিকা প্রদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা যায়। রাণীক্ষেত রোগ প্রতিরোধের প্রধান উপায় হলো মুরগিকে টিকা প্রদান করা। এ রোগের দু ধরনের টিকা পাওয়া যায়। টিকা দুটি হলো- ১. বি.সি.আর.ডি.ভি: এ টিকাবীজের প্রতিটি ভায়ালে ১ মি.লি. মূল টিকাবীজ থাকে। টিকাবীজ ৬ মি.লি. পরিশুদ্ধ পানিতে ভালোভাবে মিশাতে হবে। তারপর ৭ দিন ও ২১ দিন বয়সের প্রতিটি বাচ্চা মুরগির প্রতি চোখে ১ ফোঁটা করে দিতে হয়। এ টিকার কার্যকারিতা দুই মাসের বেশি। ২. আর.ডি.ভি: সাদা কাচের এম্পুলে ০.৩ সিসি হারে এ টিকাবীজ থাকে। এর সাথে ১০০ সিসি পরিশুদ্ধ পানি মিশিয়ে ১০০ মাত্রা করা হয়। এ টিকা দু মাসের বেশি বয়সের প্রতিটি মুরগির রানের মাংসে ১ সিসি করে ইনজেকশন দিতে হয়। ৬ মাস পর পর এ টিকা দেওয়ার নিয়ম। অর্থাৎ, প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আসরাফ তার খামারের জন্য উপরোল্লিখিত পদক্ষেপেগুলো গ্রহণ করবে।
HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আসরাফ তার খামারের জন্য কী কী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর