বাংলাদেশের গ্রামাঞ্চলে মুরগি পালনে আকলিমা খাতুনের মুরগি পালন পদ্ধতিটির উপযোগিতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে আকলিমা খাতুন উন্মুক্ত পদ্ধতিতে মুরগি পালন করেছিল নিচে তার গৃহীত পদ্ধতিটির উপযোগিতা বিশ্লেষণ করা হলো- মুরগি পালনের জন্য স্বাধীনভাবে বা মুক্ত অবস্থায় মুরগি পালন পদ্ধতিটি সবচেয়ে সহজ। এ পদ্ধতিতে মুরগি খুব সকালে ঘর থেকে বের করে দেওয়া হয়। এ পদ্ধতিতে মুরগির চলাফেরার জন্য নির্দিষ্ট কোনো সীমানা নেই। মুরগি ইচ্ছামতো যেখানে খুশি চলে যায় আবার সন্ধ্যার সময় নিরাপদ স্থানে বা ঘরে আশ্রয় নেয়। দেশি জাতের মুরগি সাধারণত এ পদ্ধতিতে পালা হয়। পারিবারিক উচ্ছিষ্ট খাবার খেয়ে অযত্নে এরা বড়ো হয়। এ পদ্ধতিতে মুরগিকে কোনো খাবার দিতে হয় না। এরা মাঠে চরে কাঁচা ঘাস, শস্যদানা, পোকা ইত্যাদি খেয়ে বেঁচে থাকে বলে খাদ্য খরচ কম। সাধারণ ঘরেই মুরগি থাকতে পারে বলে উন্নত বাসস্থানের তেমন কোনো প্রয়োজন পড়ে না। এছাড়া এ পদ্ধতিতে মুরগির তেমন কোনো পরিচর্যাও লাগে না। গ্রামবাংলার প্রায় প্রতিটি পরিবারই এই পদ্ধতিতে মুরগি পালন করে থাকে। সুতরাং বলা যায় যে, গ্রামাঞ্চলে মুরগি পালনের ক্ষেত্রে আকলিমা খাতুনের উন্মুক্ত পদ্ধতিটি খুবই উপযোগী, যথার্থ ও সাশ্রয়ী।
HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
বাংলাদেশের গ্রামাঞ্চলে মুরগি পালনে আকলিমা খাতুনের মুরগি পালন পদ্ধতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর