উদ্দীপকে উল্লেখিত মুরগিটি পালন করা কি অর্থনৈতিকভাবে লাভজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মুরগিটি হলো ফাউমি জাতের একটি মুরগি। ফাউমি জাতের মুরগি পালন করা অর্থনৈতিকভাবে লাভজনক। নিচে এর সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো- ফাউমি জাতের মুরগির উৎপত্তি মিসরে। মিসর থেকে এ মুরগি বাংলাদেশে আনা হয়। বর্তমানে এটি বাংলাদেশে ব্যাপকভাবে পালন করা হচ্ছে। ফাউমি জাতের মুরগি লেগহর্নের মতো। এরা তাপ সহ্য করতে পারে এবং চরিয়ে খেতে ভালোবাসে। এরা বছরে ১৬০-১৮০টির মতো ডিম দেয় যা দেশি মুরগি-অপেক্ষা বেশি। কিন্তু দেশি মুরগির মতোই ছাড়া অবস্থায় পালন করা যায়। এদের পালন খরচ কম, কারণ তেমন বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন হয় না। তাছাড়া এরা দেখতে খুবই সুন্দর হওয়ায় অনেকেই সখের বসে ফাউমি জাতের মুরগি পালন করে। এদের রোগ-প্রতিরোধ ক্ষমতা বেশি। উৎপাদন খরচ দেশি মুরগির মতো হওয়ায় অনেকেই এ মুরগি পালনে আগ্রহী। এমনকি বাণিজ্যিকভাবে খামারেও এ জাতের মুরগি পালন করা সম্ভব। এরা বাংলাদেশের আবহাওয়ায় এবং অনুকূল পরিবেশেও খাপ খাইয়ে নিতে সক্ষম। উপরোক্ত আলোচনার সাপেক্ষে বলা যায় ফাউমি জাতের মুরগি পালন অর্থনৈতিকভাবে লাভজনক।
HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত মুরগিটি পালন করা কি অর্থনৈতিকভাবে লাভজনক? তোমার উ…
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর