উদ্দীপকে উল্লেখিত খামারের মুরগির রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত খামারে কিছু মুরগি রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে। নিচে রাণীক্ষেত রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায় বিশ্লেষণ করা হলো- গৃহপালিত পাখির জন্য রাণীক্ষেত খুবই মারাত্মক একটি রোগ। এ রোগের কোনো চিকিৎসা না থাকায় গৃহপালিত পাখি পালনের ক্ষেত্রে যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণই হবে প্রথম পদক্ষেপ। প্রতিরোধ ব্যবস্থা হিসেবে খামারে জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গৃহপালিত পাখিকে প্রতিষেধক টিকা দিতে হবে। রাণীক্ষেত রোগের দু'ধরনের টিকা পাওয়া যায়। টিকা দু'টি হলো- ১. বি.সি.আর.ডি.ভি (BCRDV): এ টিকাবীজের প্রতিটি ভায়ালে ১ মি.লি. মূল টিকাবীজ থাকে। টিকাবীজ ৬ মি.লি. পরিসুত পানিতে ভালোভাবে মিশাতে হয়। তারপর ৭ দিন ২১ দিন বয়সের প্রতিটি বাচ্চা পাখির প্রতি চোখে ১ ফোঁটা করে দিতে হবে। ২. আর.ডি.ভি. (RDV): সাদা কাচের এম্পুলে ০.৩ সি.সি হারে এ টিকাবীজ থাকে। এর সাথে ১০০ সিসি পরিদ্রুত পানি মিশিয়ে ১০০ মাত্রা করা হয়। এ টিকা দু'মাসের বেশি বয়সের প্রতিটি পাখির রানের মাংসে ১ সিসি করে ইনজেকশন দিতে হবে। এরপরও যদি খামারে এ রোগ দেখা দেয় তবে নিচের প্রতিকার" ব্যবস্থাগুলো অবলম্বন করতে হবে। ১. সুস্থ পাখি থেকে অসুস্থ পাখি আলাদা করে নিতে হবে।.. ২. মৃত পাখিকে মাটিতে পুঁতে ফেলতে হবে। ৩. আক্রান্ত ও সুস্থ উভয় পাখিকে মাঝেমধ্যে পটাশ মিশানো পানি খাওয়াতে হবে।
HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত খামারের মুরগির রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায় বিশ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর