আইভির পছন্দের পাখিটি বাড়িতে পালন করার সম্ভাবনা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর ।
উত্তর: আইভির পছন্দের পাখিটি হচ্ছে কোয়েল। বাড়িতে কোয়েল পালনের সম্ভাবনা নিচে মূল্যায়ন করা হলো- কোয়েল ছোট আকারের পাখি, তাই অল্প জায়গায় অনেক কোয়েল পালন করা যায়। বাড়িতে প্লাস্টিকের খাঁচাতেও কোয়েল পালন সম্ভব। | কোয়েলের খাদ্য খরচ মুরগি বা অন্যান্য পাখির তুলনায় কম। কোয়েলের | দৈহিক বৃদ্ধি দ্রুত হয় এবং মাংস ও ডিম পুষ্টিকর। কোয়েলের রোগবালাই কম। একমাস বয়সেই কোয়েল খাওয়ার উপযোগী হয়। ৬-৭ সপ্তাহ বয়স থেকে এরা ডিম দেওয়া শুরু করে। বছরে ২৯০-৩০০টি পর্যন্ত ডিম দেয় যা অন্যান্য পাখির তুলনায় অনেক বেশি। কোয়েলের মাংসে চর্বি কম বলে হৃদরোগীদের জন্য উপকারী। অল্প পুঁজিতে কোয়েল পালন করে লাভবান হওয়া সম্ভব। কোয়েল পালনে বেশি মূলধন ও শ্রমের প্রয়োজন হয় না। কোয়েল কষ্টসহিষ্ণু। তাই এরা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। একটি মুরগি পালনের জায়গায় খাঁচাতে করে ৬-৭টি কোয়েল পালন করা হয়। এতোসব সুবিধার কারণে যে কেউ নিজ বাড়িতে কোয়েল পালনের মাধ্যমে সংসারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয় নিশ্চিত করতে পারে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় আইভির পছন্দের পাখি কোয়েল বাংলাদেশের আবহাওয়ায় পালন উপযোগী এবং যথেষ্ট লাভজনক। তাই বাড়িতে এবং বাণিজ্যিকভাবে কোয়েল পালনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
আইভির পছন্দের পাখিটি বাড়িতে পালন করার সম্ভাবনা উদ্দীপকের আলোকে মূল…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর