'ক' ও 'খ' বসতির বৈশিষ্ট্যের তুলনামূলক ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' ও 'খ' যথাক্রমে রৈখিক বা সারিবদ্ধ এবং বৃত্তাকার বসতি নির্দেশ করে। বৈশিষ্ট্য অনুযায়ী এ উভয় ধরনের বসতির মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে তা বিস্তারিত আলোচনা করা হলো- সারিবদ্ধ বসতি পাশাপাশি অবস্থিত হয়ে সরলরেখায় গড়ে ওঠে। অন্যদিকে ও বৃত্তাকার বসতি প্রাকৃতিক সুবিধা বা আকর্ষণীয় কোনো স্থানের চারপাশে বৃত্তাকারে গড়ে ওঠে। নদীর প্রাকৃতিক বাঁধ বা কিনারা, রাস্তার ধারে এবং রেলপথের উভয় পাশে সারিবদ্ধ বসতি দেখা যায়। যেমন, কক্সবাজারের উপকূলবর্তী বসতি। অন্যদিকে, শুষ্ক অঞ্চলে কোনো ঝরনা, বিল বা হ্রদ ইত্যাদির চারপাশে ও বৃত্তাকার বসতি গড়ে ওঠে। যেমন- রাজশাহীর চলন বিল এলাকার বসতি। সারিবদ্ধ বসতি সাধারণত নিবিড় হয়ে থাকে। এখানে গড়ে ওঠা পুঞ্জীভূত বসতিগুলোর মধ্যে কিছুটা ফাঁকা থাকে সেখানে খামার অথবা অন্য কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এ ধরনের বসতিতে সামাজিক যোগাযোগ কঠিন, কেননা প্রান্তস্থিত (marginal) বসতিগুলো একটি থেকে আরেকটি অনেক দূরে অবস্থিত। তবে এ ধরনের বসতিতে যাতায়াতের সুবিধা রয়েছে। অন্যদিকে ও বৃত্তাকার বসতি ততটা নিবিড় হয় না। কেননা এর সেবা সুবিধাপ্রাপ্তির একটি কেন্দ্র আছে। এ বসতিতে যাতায়াত ব্যবস্থার বিন্যাসও সুবিধাজনক হয় না। তবে বৃত্তাকার বলে বসতির অধিবাসীদের সামাজিক যোগাযোগ নিবিড় হয়। উপরের আলোচনা থেকে বোঝা যায়, সারিবদ্ধ ও বৃত্তাকার বসতির বাহ্যিক রূপে যেমন ভিন্নতা রয়েছে এর অভ্যন্তরীণ বৈশিষ্ট্যেও রয়েছে ব্যাপক পার্থক্য।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'ক' ও 'খ' বসতির বৈশিষ্ট্যের তুলনামূলক ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
