উদ্দীপকের 'খ' ও 'গ' বসতির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, 'খ' চিহ্নিত বসতি একটি রাস্তার পাশ দিয়ে সারিবদ্ধভাবে গড়ে উঠেছে, যা একটি রৈখিক বসতি। অন্যদিকে 'গ' চিহ্নিত বসতিটির ঘরগুলো একে অপরের থেকে বেশ দূরে দূরে এবং অগোছালোভাবে অবস্থিত, যা বিক্ষিপ্ত অতি। নিচে এই দুই ধরনের বসতির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো: রৈখিক বসতির ঘরগুলো কোনো রাস্তা, নদী বা খালের পাড় বরাবর সারিবদ্ধভাবে গড়ে ওঠে। চিত্র অনুযায়ী, এটি রাস্তার সমান্তরালে অবস্থিত। রাস্তার একদম পাশে হওয়ায় এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। বাড়িগুলো পাশাপাশি হওয়ায় প্রতিবেশীদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক থাকে। প্রধানত যাতায়াতের সুবিধা এবং বাণিজ্যিক গুরুত্বের কারণে মানুষ রাস্তার ধারে ঘর তৈরি করে। বিভিন্ন বসতিতে বাড়িগুলো কোনো নির্দিষ্ট নিয়ম মেনে গড়ে ওঠেনা। ঘরগুলো মাঠের মাঝে বা দুর্গম এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই বসতিতে সাধারণত কোনো প্রশস্ত রাস্তা থাকে না। পায়ে হাঁটা পথ বা কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় বলে মূল জনপদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। বিছিন্ন বসতিতে বাড়িগুলোর মধ্যে দূরত্ব বেশি হওয়ায় এখানকার মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ বেশ কম। মূলত কৃষি কাজের সুবিধার্থে বা ভূ-প্রকৃতিগত কারণে মানুষ নিজেদের চাষের জমির মাঝখানে আলাদাভাবে ঘর তৈরি করে। পরিশেষে বলা যায় যে, 'খ' বসতিটি আধুনিক যোগাযোগ ব্যবস্থার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সুশৃঙ্খল জনপদ। অপরদিকে, 'গ' বসতিটি মূলত প্রাকৃতিক পরিবেশ ও কৃষি প্রধান জীবনধারার প্রতিফলন, যেখানে ব্যক্তিগত গোপনীয়তা বেশি কিন্তু নাগরিক সুবিধা ও সামাজিক সংহতি কম।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের 'খ' ও 'গ' বসতির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
