উদ্দীপকের 'ক' বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' চিহ্নিত বসতিটি হলো গোষ্ঠীবদ্ধ বা পুঞ্জীভূত বসতি। সাধারণত রাস্তার সংযোগস্থলে বা চৌরাস্তায় এ ধরনের বসতিটি গড়ে ওঠে। 'ক' বসতিটি গড়ে ওঠায় প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো: চিত্র অনুযায়ী 'ক' বসতিটি (পুঞ্জীভূত বসতি) দুটি রাস্তার সংযোগস্থলে অবস্থিত। যাতায়াত ও পরিবহনের সুবিধা থাকায় মানুষ এই এলাকায় থাকতে বেশি আগ্রহীয় হয়। রাস্তার মোড় হওয়ায় এখানে দোকানপাট, বাজার বা ব্যবসা কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা বেশি থাকে যা মানুষকে আকর্ষণ করে। প্রাচীনকাল থেকেই মানুষ নিরাপত্তার খাতিরে দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। ঘন বসতিপূর্ণ এলাকায় সামাজিক নিরাপত্তা বেশি পাওয়া যায়। কাছাকাছি বাড়ি হওয়ার ফলে একে অপরের সাথে সামাজিক আচার-অনুষ্ঠান পালন সহজ হয়।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের 'ক' বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
