উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজ সম্পদটির মধ্যপ্রাচ্যে উৎপাদন বণ্টন ও বাণিজ্য বিশ্লেষণ কর।
উত্তর: যা বিশ্বের মোট খনিজ তেল উত্তোলনের একটি বিশাল অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। (i) সৌদি আরব: তেল উৎপাদনে সৌদি আরবের অবস্থান বর্তমান বিশ্বে দ্বিতীয়। সৌদি আরবের হাসা, সাকানিয়া, আবকাইক, দাম্মাম, মারজান, বারগান, হুফুফ, দাহবান, কুয়াতিক অঞ্চল খনিজ তেলের জন্য প্রসিদ্ধ। (ii) ইরাক : বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক। দেশটির দৈনিক উত্তোলনের পরিমাণ প্রায় ৪৫২ লক্ষ ব্যারেল। কালফাইয়া, হারমিন, কিরকুক, মাজনুন ইরাকের বিখ্যাত তেলক্ষেত্র। (iii) সংযুক্ত আরব আমিরাত: বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, যার দৈনিক উত্তোলনের পরিমাণ ৪০২ লক্ষ ব্যারেল। দেশটির মোট তেলের অধিকাংশই আবুধাবিতে মজুদ রয়েছে। (iv) ইরান: এটি বিশ্বের অষ্টম তেল উৎপাদনকারী দেশ। ইরানের প্রধান তেল খনিগুলো মসজিদ-ই-সুলাইমান, লালী, নাফট সাফিদ, আঘাজারি, হাফট, কেল, হামদান প্রভৃতি অঞ্চলে অবস্থিত। দেশটিতে দৈনিক উৎপাদনের পরিমাণ প্রায় ৩৮২ লক্ষ ব্যারেল। (v) কুয়েত: বিশ্বের দশম তেল উৎপাদনকারী দেশ হলো মধ্যপ্রাচ্যের কুয়েত। পৃথিবীর মোট সঞ্চিত তেলের প্রায় ৩.৪% এখানে বিদ্যমান। দেশটিতে দৈনিক উৎপাদনের পরিমাণ প্রায় ৩০৩ লক্ষ ব্যারেল। বারহান, মাগওয়া, আহামাদি এদেশের শ্রেষ্ঠ তেল উৎপাদন কেন্দ্র। (vi) অন্যান্য: মধ্যপ্রাচ্যের অন্যান্য খনিজ তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ওমান (১৯তম), কাতার (৬তম), মিশর (২৮তম), বাহরাইন, তুরস্ক প্রভৃতি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উৎপাদিত খনিজ তাদের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে অপরিশোধিত ও পরিশোধিত তেল পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজ সম্পদটির মধ্যপ্রাচ্যে উৎপাদন বণ্টন ও বাণিজ্…
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর

