স্থানীয় কাঁচামালের উপর শিল্পকারখানা গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: যেকোনো স্থানে শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। বিশেষ করে যেসব কাঁচামাল ওজনে ভারী কিংবা দ্রুত পচনশীল, যেসব ক্ষেত্রে কাঁচামাল উৎসের কাছেই শিল্প গড়ে তোলা লাভজনক। এতে করে কাঁচামাল পরিবহনের ব্যয় অনেকগুণ কমে যায় এবং উৎপাদনের সামগ্রিক খরচ হ্রাস পায়। মূলত পরিবহন খরচ সাশ্রয় এবং কাচামালের গুণগত মান বজায় রাখতেই স্থানীয় কাঁচামালকে কেন্দ্র করে শিল্প কারখানা গড়ে ওঠে।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
স্থানীয় কাঁচামালের উপর শিল্পকারখানা গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর।
উত্তর

