উদ্দীপকের আলোকে তরল সোনা নামে খ্যাত খনিজটি মধ্যপ্রাচ্যে বেশি পাওয়া যায়- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তরল সোনা নামে খ্যাত খনিজ তেল মধ্যপ্রাচ্যেই বেশি পাওয়া যায়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো- মধ্যপ্রাচ্য এমন ভূপ্রকৃতির অঞ্চল যেখানে সমুদ্রের নিকটবর্তী পাহাড়ি অঞ্চল থাকায় প্রকৃতিগতভাবেই এই অঞ্চলটি খনিজ সম্পদ বিশেষ করে খনিজ তেল বেশি পাওয়া যায়। এ খনিজ তেল বিভিন্ন দেশেই পাওয়া যায় তবে যেসব দেশে বেশি পাওয়া যায় তার মত্যে অন্যতম হলো সৌদি আরব। যেখানে দৈনিক ১২.৪ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করা হয়। এরপর ইরাক যেখানে দৈনিক ৪.৪ মিলিয়ন ব্যারেল, ইরান যেখানে ৪.২ মিলিয়ন ব্যারেল তেল, কুয়েত ৩.১৮ মিলিয়ন ব্যারেল তেল এবং সংযুক্ত আরব আমিরাত যেখানে ৩.৮ মিলিয়ন ব্যারেল উত্তোলন করা হয়। তাই দেখা যাচ্ছে উল্লিখিত মধ্যপ্রাচ্যের দেশসমূহে প্রতিদিনই এত অধিক পরিমাণ খনিজ তেল উত্তোলন করা হচ্ছে। তাহলে বছরে কী পরিমাণ তেল উত্তোলন করা হয়ে থাকে। সুতরাং বলতে পারি তরল সোনা নামে খ্যাত খনিজ তথা খনিজ তেল মধ্যপ্রাচ্যেই বেশি পাওয়া যায়।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে তরল সোনা নামে খ্যাত খনিজটি মধ্যপ্রাচ্যে বেশি পাওয়া …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

