উদ্দীপকে উল্লিখিত শেষ শিল্পটি গড়ে ওঠার প্রাকৃতিক নিয়ামকসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শেষ শিল্পটি হলো কার্পাস বয়নশিল্প যেহেতু এতে কাঁচামাল হিসেবে তুলা ব্যবহৃত হয়। এই শিল্পটি গড়ে ওঠার পেছনে বেশ কিছু প্রাকৃতিক নিয়ামক বা ভৌগোলিক অবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে তা বিশ্লেষণ করা হলো: ১. পর্যাপ্ত কাঁচামালের যোগান: যেকোনো শিল্পের জন্য কাঁচামাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো তুলা। এজন্য তুলা উৎপাদনের অঞ্চলগুলোতেই এ শিল্প গড়ে ওঠে। ২. অনুকূল জলবায়ু : উষ্ণ অঞ্চলে কার্পাস বস্ত্র আরামদায়ক হওয়া তা পরিধান খুবই জনপ্রিয়। এছাড়া শুষ্ক ও উষ্ণ জলবায়ুতে সুতা ছিঁড়ে যায় এবং উৎপাদনে ব্যাঘাত ঘটে। এজন্য পৃথিবীর আর্দ্র জলবায়ুবিশিষ্ট এলাকাগুলোতে কার্পাস বয়ন শিল্পের আধিক্য দেখা যায়। ৩. পর্যাপ্ত শক্তি সম্পদ : কল চালনা করতে শক্তি প্রয়োজন। শক্তি সম্পদ কার্পাস বয়ন শিল্পের জন্য মুখ্য ভূমিকা পালন করে। প্রধানত কয়লা ও. পানি বিদ্যুতের সাহায্যে বয়ন যন্ত্রাদি চালিত হয়। একারণে কয়লাখনির নিকটবর্তী অঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। সুতরাং বলা যায় যে, উল্লিখিত প্রাকৃতিক নিয়ামকগুলোর সুযোগ-সুবিধা যেখানে বেশি সেখানে কার্পাস বয়ন শিল্পগুলো গড়ে উঠেছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শেষ শিল্পটি গড়ে ওঠার প্রাকৃতিক নিয়ামকসমূহ বিশ্লেষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর