উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] শিল্পটি গড়ে ওঠার প্রাকৃতিক নিয়ামক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] শিল্পটি হলো লৌহ ও ইস্পাত শিল্প। লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠার জন্য কিছু প্রাকৃতিক নিয়ামক প্রয়োজন। নিচে তা ব্যাখ্যা করা হলো: ১. কাঁচামালের সান্নিধ্য: লৌহ ও ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল লৌহ আকরিক। লৌহ খুব ভারি বলে তা বহন করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল। এ কারণে পৃথিবীর অধিকাংশ লৌহ ও ইস্পাত শিল্পগুলো লৌহ খনির নিকটেই গড়ে উঠেছে। ২. কয়লার সান্নিধ্য: লৌহ ও ইস্পাত শিল্পের জন্য কয়লা অপরিহার্য। শিল্পক্ষেত্রে এটাই শক্তির প্রধান উৎস। ৩. জলবায়ু: শিল্পের অবস্থানের ওপর জলবায়ু পরোক্ষভাবে প্রভাববিস্তার করে। নাতিশীতোষ্ণ অঞ্চলে মৃদু স্বাস্থ্যকর জলবায়ু শ্রমিকের কর্মক্ষমতা বৃদ্ধি করে। ৪. পানি সরবরাহ: লৌহ আকরিক ধৌত ও পরিশোধন এবং কাঁচা লৌহকে ঠান্ডা করার জন্য প্রচুর পানির প্রয়োজন হয়। তাই যুক্তরাষ্ট্রের লৌহ ও ইস্পাত কেন্দ্রগুলো হ্রদ, নদী ও সমুদ্রের তীরে গড়ে উঠেছে। ভারতের জামশেদপুর লৌহ ও ইস্পাত শিল্পের কারখানাটি এ কারণেই সূর্বণরেখা ও খকাই নদীর সঙ্গমে স্থাপিত হয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'X শিল্পটি গড়ে ওঠার প্রাকৃতিক নিয়ামক ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর