'মৌসুমি বায়ুর জুয়া খেলা' বলতে কী বোঝ?
উত্তর: 'মৌসুমি বায়ুর জুয়া খেলা' বলতে দক্ষিণ এশিয়ার (বিশেষ করে বাংলাদেশের) কৃষিব্যবস্থার মৌসুমি বায়ুর ওপর চরম অনিশ্চিত নির্ভরতাকে বোঝায়। বাংলাদেশের কৃষি মূলত মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীল। কিন্তু এই বায়ু সবসময় সমানভাবে প্রবাহিত হয় না। কখনো মৌসুমি বায়ু আগে আসে, কখনো দেরিতে। আবার কখনো অতিরিক্ত বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা হয়, আবার বৃষ্টি কম হলে খরা দেখা দেয়। এই অনিশ্চিয়তার কারণে কৃষকেয় ভাগ্য অনেকটা জুয়া খেলার মতো হয়ে দাঁড়ায়। বৃষ্টি ঠিকমতো হলে ফসল ভালো হয়। নতুবা ব্যাপক লোকসান গুণতে হয়। এ কারণেই একে মৌসুমি বায়ুর জুয়া খেলা বলা হয়।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
'মৌসুমি বায়ুর জুয়া খেলা' বলতে কী বোঝ?
উত্তর