উদ্দীপকের শেষোক্ত লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বনটি হলো ম্যানগ্রোভ বন যা সুন্দরবন নামে পরিচিত। এ বন সম্পর্কে বন কর্মকর্তার উক্তিটি ছিল, এই বনটি জৈববৈচিত্র্য রক্ষা এবং বিভিন্ন দুর্যোগ প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখে। নিচে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করা হলো- প্রাকৃতিকভাবে বিভিন্ন উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের সক্রিয় উপস্থিতি, বিস্তৃতি ও পারস্পরিক সহাবস্থানকে জীববৈচিত্র্য বলে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত ম্যানগ্রোভ বনটি বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে জীববৈচিত্র্য রক্ষা করছে। এ বনের প্রধান বৃক্ষ সুন্দরী। যা অনান্য অঞ্চলে বিরল। এছাড়া সুন্দরবনে গেওয়া, গরান, বাইন, কেওড়া, পশুর, ওড়া, গোলপাতা, হোগলা, হেতাল, কেয়া ইত্যাদি উদ্ভিদ জন্মে। এ বনে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারসহ, বানর, হরিণ, হাঙ্গর, অজগর ও বিভিন্ন প্রজাতির সাপ পাওয়া যায়। 'বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে এ অঞ্চল আক্রান্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে সুন্দরবন এদেশের জন্য একটি ঢাল হিসেবে কাজ করে। বনের বৃক্ষরাজি আকস্মিক ঝড়, বন্যা/জলোচ্ছ্বাসের গতি কমিয়ে ক্ষয়-ক্ষতি অনেকাংশে কমিয়ে দেয় ফলে জনবসতি, ক্ষেত খামার রক্ষা পায়। এছাড়া বনটি অক্সিজেন সরবরাহ ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ বৃষ্টিপাত ঘটানো, তাপমাত্রা কমানো, গ্রিন হাউজ গ্যাস শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, উদ্দীপকের শেষোক্ত লাইনটি অত্যন্ত যথাযথ।
HSC Agriculture 2nd Paper Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর