প্রতিবেশীরা রাফাতের কাজটি অনুসরণ করার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রাফাত কাজটি হচ্ছে বৃক্ষের ট্রেনিং। রাফাতের কাজটি প্রতিবেশীদের অনুসরণ করার কারণ নিচে বিশ্লেষণ করা হলো- রাফাত তার বাগানের উৎপাদন বৃদ্ধির জন্য বৃক্ষের ট্রেনিং করে। এর মাধ্যমে সে তার বনজ বৃক্ষের তুলনামূলক কিছু বড় ডাল কেটে ফেললেন। এতে কয়েক বছরের মধ্যে তার বাগানের প্রত্যেকটি গাছ সুগঠিত হয়ে উঠল। কারণ ট্রেনিং গাছকে সুঠাম ও শক্ত কাঠামো দান করে। ট্রেনিং-এর ফলে গাছের ব্যবহার উপযোগী কাঠের উৎপাদন বৃদ্ধি পায়। ট্রেনিংকৃত গাছ ঝড় তুফানে সহজে ভেঙে পড়ে না এবং গাছের আকার-আকৃতি ভালো হয়। এছাড়া গাছের কান্ড মোটা ও সোজা হয়। ফলে উন্নত লগ পাওয়া যায়। এমনকি ছাঁটাই দ্রব্য দ্বারা জ্বালানির চাহিদা মেটানো যায়। রাফাত তার বাগানে বৃক্ষের ট্রেনিং-এর কারণে উপরোক্ত সুবিধা পায়। যা দেখে তার প্রতিবেশীরা উদ্বুদ্ধ হয়ে কাজটি অনুসরণ করে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় ট্রেনিং-এর বহুবিধ সুবিধা থাকার কারণে রাফাত প্রতিবেশীরা তার কাজ তথা ট্রেনিং পদ্ধতি অনুসরণ করে।
HSC Agriculture 2nd Paper Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
প্রতিবেশীরা রাফাতের কাজটি অনুসরণ করার কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর