বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত বন দুটির গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে পাহাড়ি বন এবং ম্যানগ্রোভ বন নিয়ে আলোকপাত করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এসব বনের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বিশ্বকে বসবাস উপযোগী রাখার ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বন ও বনের গাছপালা এবং জীবজন্তুর গুরুত্ব অপরিসীম। প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ও সর্বাধিক বনজ সম্পদ উৎপাদন, ভৌগোলিক অবস্থানসহ সহায়ক জলবায়ুর জন্য যেকোনো একটি দেশের তার মোট স্থলভাগের ২৫% বনভূমি প্রয়োজন। পাহাড়ি বন এবং ম্যানগ্রোভ বন তথা প্রাকৃতিক বন বাংলাদেশের পরিবেশগত, জীববৈচিত্র্যগত, অর্থনৈতিক ও শিল্পগত ইত্যাদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অত্যন্ত প্রয়োজনীয়। এই ধরনের বনাঞ্চল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করে, বৃষ্টি ঘটায়, ভূমিক্ষয় রোধ করে। এছাড়াও সুস্থ শ্যামল পরিবেশ রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, অক্সিজেন প্রদান ও দূষিত গ্যাস শোষণ করে। আবার বন্যপ্রাণী সংরক্ষণ ও সকল প্রকার পাখির আশ্রয় ও খাদ্যের নিরাপত্তা দেয়। পাহাড়ি ও ম্যানগ্রোভ বন থেকে প্রাপ্ত কাঠ, বাঁশ, শণ, গোলপাতা ইত্যাদি ঘরবাড়ি তৈরিতে ভূমিকা রাখে। আবার ম্যানগ্রোভ বন থেকে প্রাপ্ত মধু ও মোম বহুলোকের জীবিকা নির্বাহের ক্ষেত্রেও অবদান রাখে। শুধু তাই নয়, বনজ সম্পদের উপর নির্ভর করে অনেক শিল্পদ্রব্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকে বর্ণিত বন দুইটির গুরুত্ব অপরিসীম।
HSC Agriculture 2nd Paper Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত বন দুটির গুরুত্ব মূল্যায়ন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর