বাংলাদেশের বনভূমির ধরন বর্ণনা করো।
উত্তর: বাংলাদেশের বনাঞ্চলকে অবস্থান ও বিস্তৃতভেদে ও প্রতিবেশের দিক থেকে ছয় ভাগে ভাগ করা হয়েছে। ১. পাহাড়ি বন: দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ- পূর্বাঞ্চলে সীমাবদ্ধ এ পাহাড়ি বনের আয়তন প্রায় ১৪ লক্ষ হেক্টর। এ বনভূমির অধিকাংশ উদ্ভিদরাজি চিরহরিৎ এবং পর্ণমোচী। পাহাড়ি বনে সেগুন, কড়ই, শীলকড়ই, তেলসুর, গামার, হিজল, জারুল ইত্যাদি বৃহদাকার উদ্ভিদ জন্মে। ২. সমতলভূমির বন: বৃহত্তম ঢাকা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, রাজশাহী ও কুমিল্লা জেলাসমূহের বনকে সমতলভূমির বন বলা হয়। সমতলভূমির বনের প্রধান বৃক্ষ হচ্ছে শাল ও গজারি। অন্যান্য বৃক্ষের মধ্যে রয়েছে কড়ই, রেইনট্রি, জারুল ইত্যাদি। ৩. ম্যানগ্রোভ বন: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার দক্ষিণের বিস্তৃত এলাকা সমন্বয়ে ম্যানগ্রোভ বা লোনাপানির বন সৃষ্টি হয়েছে। এই বনের আয়তন ৮.১ লক্ষ হেক্টর। এ বন বাংলাদেশের ঐতিহ্যবাহী সুন্দরবন নামে পরিচিত। সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম সুন্দরির নামানুসারেই এ বনাঞ্চলের নাম হয়েছে সুন্দরবন। এ বনের গুরুত্বপূর্ণ গাছের মধ্যে রয়েছে পশুর, গরান, গেওয়া, কেওড়া, কাঁকড়া, বাইন, খলশি, গোলপাতা, মোটা বেত ইত্যাদি। ৪. বসতবাড়ির বন: পারিবারিক কাঠ, জ্বালানি কাঠ, ফল ইত্যাদি প্রাপ্তির জন্য বাড়ির আশেপাশে অব্যবহৃত অল্প পরিসরের স্থানে গাছ লাগানো হয়। এ জাতীয় বনকে বসতবাড়ির বন বলা হয়। ৫. সামাজিক বন: সামাজিক বন হলো গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণে, তাদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পতিত জমি, রাস্তার ধার ও বসতবাড়ির আশেপাশে যৌথ উদ্যোগে সৃষ্ট বনায়ন। ৬.কৃষি বন: মাঠ ফসলের মাঝে মাঝে কিছু নির্দিষ্ট প্রজাতির গাছ লাগিয়ে যে বনায়ন করা হয় তাকে কৃষি বন বলে।
HSC Agriculture 2nd Paper Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
বাংলাদেশের বনভূমির ধরন বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর