বনের চিত্তবিনোদনগত গুরুত্ব লেখো।
উত্তর: বন চিত্তবিনোদনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বনের শান্ত পরিবেশ, নির্মল বাতাস, নানা উদ্ভিদের সমারোহ, নানা রঙের ফুল, বিভিন্ন রকমের প্রাণী চিত্তবিনোদনের আকর্ষণীয় উপাদান হিসেবে কাজ করে। বনের বৈচিত্র্যপূর্ণ ও আকর্ষণীয় পরিবেশ মানুষের ক্লান্তি ও অবসাদ দূর করে। এমনকি বনের বিচিত্র রকমের গাছপালা ও পশুপাখি মানুষের মনকে প্রফুল্ল করে ও একঘেয়েমি দূর করে। বনজ বাঁশ ও কাঠ দ্বারা তৈরি বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম যেমন- ক্রিকেটের ব্যাট, হকিস্টিক, ক্যারাম বোর্ড যেগুলো দ্বারা খেলাধুলা করে মানুষ আনন্দ পায়। এছাড়াও বনজ সম্পদ দ্বারা তৈরি বিভিন্ন উপকরণ যেমন- খেলনা, পুতুল, বাঁশি ইত্যাদি মানুষের বিনোদনের উৎস।
HSC Agriculture 2nd Paper Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
বনের চিত্তবিনোদনগত গুরুত্ব লেখো।
উত্তর