ফিরোজ হোসেন চারা রোপণের ক্ষেত্রে কোন কোন ধাপ অনুসরণ করেছিলেন? পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে ফিরোজ হোসেন চারা রোপণের সকল ধাপ যথাযথভাবে অনুসরণ করে তার ৫০ শতক জমিতে কুল বাগান করেন। চারা রোপণের ক্ষেত্রে তিনি সাধারণত নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করেছিলেন- প্রথমে তিনি জমি নির্বাচন ও প্রস্তুত করেন। কুল গাছের জন্য উঁচু, পানি জমে না এমন দোআঁশ মাটি নির্বাচন করেন। এরপর জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে আগাছামুক্ত ও সমতল করেন। অতঃপর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গর্ত তৈরি করেন। সাধারণত ১ মিটার × ১ মিটার × ১ মিটার আকারের গর্ত খনন করা হয় এবং গর্তগুলো কয়েকদিন খোলা রাখেন হয় যাতে রোদে জীবাণু নষ্ট হয়। পরবর্তীতে তিনি গর্ত খননের ৮-১০দিন পর গর্তের মাটির সাথে পচা গোবর সার, টিএসপি, এমওপি ইত্যাদি সার মিশিয়ে গর্তে ভরাট করেন। এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং চারা দ্রুত বৃদ্ধি পায়। এরপর তিনি উন্নত ও রোগমুক্ত চারা নির্বাচন করেন এবং নির্দিষ্ট সময়ে (সাধারণত বর্ষা মৌসুমে) গর্তের মাঝখানে সোজাভাবে চারা বসিয়ে চারার গোড়া ভালোভাবে মাটি দিয়ে চেপে ধরেন। এরপর চারা রোপণের পর পরই হালকা সেচ দেন এবং খুটি দিয়ে চারাকে বেঁধে দেন যাতে বাতাসে হেলে না পড়ে। সবশেষে, নিয়মিত আগাছা দমন, সেচ প্রদান, সার প্রয়োেগ ও রোেগ-পোকা দমন করেন। এভাবেই সকল ধাপ যথাযথভাবে অনুসরণ করে ফিরোজ হোসেন সফলভাবে কুল বাগান করেন।
HSC Agriculture 2nd Paper Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
ফিরোজ হোসেন চারা রোপণের ক্ষেত্রে কোন কোন ধাপ অনুসরণ করেছিলেন? পাঠ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর