সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয় কেন?
উত্তর: সমুদ্র উপকূলবর্তী যেসব বনের মাটি প্রতাহ জোয়ারের পানিতে প্লাবিত হয়ে কর্দমাক্ত ও লবণাক্ত হয়ে থাকে সেগুলোকে ম্যানগ্রোভ বন বলে। ম্যানগ্রোভ বনের অধিকাংশ উদ্ভিদের উর্ধ্বমুখী বায়বীয় মূল রয়েছে যার সাহায্যে এরা অক্সিজেন গ্রহণ করে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার দক্ষিণের সমূদ্র উপকূলবর্তী বিস্তৃত এলাকা নিয়ে সুন্দরবন। এ অঞ্চলের মাটিও প্রত্যহ জোয়ারের পানিতে প্লাবিত হয়ে কর্দমাক্ত ও লবণাক্ত হয়ে থাকে। সুন্দরবনের বেশিরভাগ উদ্ভিদের উর্ধ্বমুখী বায়বীয় মূল রয়েছে। ম্যানগ্রোভ বনের সকল বৈশিষ্ট্য সুন্দরবনে বিদ্যমান বলে সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয়।
HSC Agriculture 2nd Paper Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয় কেন?
উত্তর