শেয়ারFacebookWhatsApp

রিয়াদ কীভাবে তার জমিতে গাছগুলো সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে পারে?

উত্তর: রিয়াদ প্রুনিং বা ছাঁটাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে তার জমিতে গাছগুলোর সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে পারে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষের শাখা-প্রশাখা, মূল, পাতা, ফুল, ফল ইত্যাদির অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করার প্রক্রিয়াই হলো প্রুনিং। বৃক্ষের আকার, উৎপাদন ক্ষমতা, অঙ্গজ বৃদ্ধি, পুষ্পায়ন, ফল ধারণ, ফলের গুণগতমান উন্নত করতে রোগাক্রান্ত অংশ, ক্ষত সারিয়ে তুলতে অংশবিশেষ কেটে সরিয়ে ফেলা বা প্রুনিং করা জরুরি। প্রুনিং এর ফলে গাছের প্রধান কান্ডের বেড় বর্ধন দ্রুত হয়। প্রুনিং এর ফলে গাছের ডালপালার মধ্যে সহজেই সূর্যের আলো প্রবেশ এবং বাতাস চলাচল করতে পারে। এ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অনিষ্টকারী পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ থেকে গাছ রক্ষা পায়। আর এসব কারণে গাছের বৃদ্ধি সঠিকভাবে ঘটে থাকে এবং উৎপাদন বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, গাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে প্রুনিং এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

HSC Agriculture 2nd Paper Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 2nd Paper · Chapter 4 : বনায়ন · সৃজনশীল

রিয়াদ কীভাবে তার জমিতে গাছগুলো সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে পারে?

উদ্দীপক

রিয়াদ তার বাড়ির পাশের ফাঁকা জমিতে সবুজ বেষ্টনী তৈরি করার উদ্যোগ নিল। তিনি লক্ষ করলেন, সঠিক সময়ে চারা রোপণ না করলে গাছগুলো ঠিকমতো বৃদ্ধি পায় না। কিছু গাছের শাখা-প্রশাখা অপ্রয়োজনীয়ভাবে ছড়িয়ে পড়ছে, যা গাছের সৌন্দর্য নষ্ট করছে এবং ফলন কমিয়ে দিচ্ছে। রিয়াদ স্থানীয় কৃষি মেলা থেকে কিছু চারা সংগ্রহ করলেন এবং বৃক্ষ পরিচর্যার আধুনিক কৌশল সম্পর্কে পরামর্শ নিলেন। তার উদ্যোগে এলাকাটি ধীরে ধীরে সবুজ ও মনোরম পরিবেশে পরিণত হলো।

উত্তর

চারা রোপণ করার আগে হালকা রোদে রেখে চারা পরিবেশ উপযোগী করাকে হার্ডেনিং বলা হয়।

উত্তর

গাছের শাখা-প্রশাখা ছাঁটাই করলে নিত্তালিখিত উপকার পাওয়া যায়- ১. গাছের সুন্দর কাঠামো নিশ্চিত হয়। ২. নতুন কুঁশি গজায়। ৩. গাছের ফুল ও ফল ধারণ এবং ফলের গুণগতমান বৃদ্ধি পায়। ৪. গাছ পোকা ও রোগ-জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পায়।

উত্তর

রিয়াদ প্রুনিং বা ছাঁটাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে তার জমিতে গাছগুলোর সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে পারে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষের শাখা-প্রশাখা, মূল, পাতা, ফুল, ফল ইত্যাদির অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করার প্রক্রিয়াই হলো প্রুনিং। বৃক্ষের আকার, উৎপাদন ক্ষমতা, অঙ্গজ বৃদ্ধি, পুষ্পায়ন, ফল ধারণ, ফলের গুণগতমান উন্নত করতে রোগাক্রান্ত অংশ, ক্ষত সারিয়ে তুলতে অংশবিশেষ কেটে সরিয়ে ফেলা বা প্রুনিং করা জরুরি। প্রুনিং এর ফলে গাছের প্রধান কান্ডের বেড় বর্ধন দ্রুত হয়। প্রুনিং এর ফলে গাছের ডালপালার মধ্যে সহজেই সূর্যের আলো প্রবেশ এবং বাতাস চলাচল করতে পারে। এ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অনিষ্টকারী পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ থেকে গাছ রক্ষা পায়। আর এসব কারণে গাছের বৃদ্ধি সঠিকভাবে ঘটে থাকে এবং উৎপাদন বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, গাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে প্রুনিং এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রিয়াদের প্রকল্পটি হলো সবুজ বেষ্টনী তৈরি করা। এজন্য সে তার বাড়ির পাশের ফাঁকা জমিতে গাছ রোপণ করে। বৃক্ষের চারার সুষম বৃদ্ধি ও উন্নয়নের জন্য সঠিক পদ্ধতিতে চারা রোপণ অতীব জরুরি। তাছাড়া চারা রোপণের পর চারার সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সুষ্ঠু পরিচর্যাও একান্ত প্রয়োজন। বৃক্ষমেলায় বৃক্ষের চারা উৎপাদন, রোপণ পদ্ধতি, এর সংরক্ষণ, উন্নয়ন, সম্প্রসারণ, অর্থনৈতিক' দিক ও সুষ্ঠু ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়ে থাকে। এখানে চাহিদা অনুযায়ী প্রজাতি নির্বাচন এবং সুষ্ঠু, সবল ও নীরোগ চারা ক্রয় করতে পারা যায়। এমনকি আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল সম্পর্কেও অবহিত করা হয়। বৃক্ষের সঠিক রোপণ পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কিত পোস্টার, লিফলেট পাওয়া যায় যা বৃক্ষের সবুজ বেষ্টনী তৈরিতে খুবই সহায়ক। এমনকি বৃক্ষমেলায় বৃক্ষের চারা ও কলম উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পরিচিত হওয়া যায়। বৃক্ষমেলা পরিদর্শন করে রিয়াদ বৃক্ষরোপণ ও পরিচর্যা পদ্ধতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এছাড়াও সে বৃক্ষের প্রুনিং, ট্রেনিং ও ক্ষতস্থান ড্রেসিং সম্পর্কে জানতে পারে যা তার রোপিত বৃক্ষের সঠিক বৃদ্ধি ও গুণগতমান উন্নয়নে সহায়ক। পরিশেষে বলা যায়, রিয়াদ বৃক্ষমেলা থেকে উন্নত মানের চারা ক্রয় সেগুলোর সঠিক পদ্ধতিতে রোপণ এবং উপযুক্ত পরিচর্যা করে তার প্রকল্পকে আরও সফল করতে পারেন।
HSCAgriculture 2nd PaperChapter 4 : বনায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তানভীর সিদ্দিকী একজন বৃক্ষপ্রেমী । তিনি তার এলাকায় প্রায় ২০০ জন লোক নিয়ে ১০টি দলে বিভক্ত হয়ে রাস্তার দুই ধারে শিশু, মেহগনি, দেবদারু, তাল, পাম ইত্যাদি বৃক্ষ রোপণ করেন এবং যত্ন নিয়ে বড় করেন। জলগুলোর নিয়মিত পরিদর্শন, পর্যবেক্ষণের কারণে রাস্তার দু'পাশে বেড়ে ওঠা গাছগুলোর নান্দনিক সৌন্দর্য সবার দৃষ্টি আকর্ষণ করে। তানভীর সিদ্দিকীর এই মহৎ উদ্যোগের কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর তাকে পুরস্কৃত করেছে।

Rajshahi · 2017

ক
বন কী ?
খ
কৃষি মেলার গুরুত্ব ব্যাখ্যা কর ।
গ
উদ্দীপকে তানভীর সিদ্দিকী যে কাজগুলো করে থাকেন তা কোন ধরনের বনায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ ? ব্যাখ্যা কর।
ঘ
তানভীর সিদ্দিকীর সামগ্রিক কর্মকাণ্ড “জীববৈচিত্র্য রক্ষায় ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে”— মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কৃষি মেলার গুরুত্ব ব্যাখ্যা কর ।

কৃষি মেলার গুরুত্ব ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বন কী ?

বন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিমুলের দাদু বন বিভাগের কর্মচারী ছিলেন। অবসর জীবনে তিনি রাঙ্গামাটি জেলায় বসবাস করেন। তার একমাত্র নাতী শিমুলের এসএসসি পরীক্ষার পর তাকে নিয়ে সুন্দরবন বেড়াতে এসেছেন । শিমুল তার এলাকার শীল কড়ই গাছের সাথে পরিচিত ছিল। এখানে সে সুন্দরী গাছসহ অনেক অপরিচিত গাছপালা ও পশুপাখি দেখে মুগ্ধ হলো। দাদু বললেন, তার ছোট বেলায় দেখা বনের গাছপালা ও পশুপাখি এখন আর তেমন একটা চোখে পড়ে না। কারণ মানুষ আজকাল নির্বিচারে গাছপালা কাটছে।

Dhaka · 2017

ক
কৃষি বন কী ?
খ
কৃষি মেলার আয়োজন করা হয় কেন ?
গ
উদ্দীপকের আলোকে শিমুলের দেখা বন দুটির তুলনা কর।
ঘ
উদ্দীপকের দাদুর ছোটবেলার দেখা বনের গাছপালা ও পশুপাখি এখন দেখা না যাওয়ার কারণ বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কৃষি মেলার আয়োজন করা হয় কেন ?

কৃষি মেলার আয়োজন করা হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কৃষি বন কী ?

কৃষি বন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কৃষি শিক্ষক রনি মাঠের ছাত্র-ছাত্রীদের বনজবৃক্ষের চারা রোপণের উদ্দেশ্যে প্রথম ধাপে নির্দিষ্ট মাপে মাটি সরানো এবং দ্বিতীয় ধাপের কাজটিও সম্পাদন করে দেখালেন। ছাত্রী ঝুমুর উক্ত অভিজ্ঞতার আলোকে তার বাড়িতে প্রথমে একটি চারা রোপণ করে বাঁচাতে পারল না। কৃষি শিক্ষক তাকে চারা রোপণের সময় ধাপে ধাপে কাজের ত্রুটিগুলো সংশোধন করে দিলেন। পরবর্তীতে সেই মোতাবেক ঝুমুর গাছের চারা রোপণ করে বাঁচাতে সক্ষম হলো।

Rajshahi · 2018

ক
বৃক্ষের ড্রেসিং কী ?
খ
সকল ট্রেনিং প্রুনিং নয় কেন ?
গ
ছাত্র-ছাত্রীদের প্রাথমিক ধাপে মাটি সরানোর কাজটি কী ছিল ? ব্যাখ্যা কর ।
ঘ
ঝুমুরের প্রথম ধাপে রোপণ করা চারা গাছটি না বাঁচার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সকল ট্রেনিং প্রুনিং নয় কেন ?

সকল ট্রেনিং প্রুনিং নয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বৃক্ষের ড্রেসিং কী ?

বৃক্ষের ড্রেসিং কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

তানভীর সিদ্দিকীর সামগ্রিক কর্মকাণ্ড “জীববৈচিত্র্য রক্ষায় ও অর্থনীতিতে গুরুত্বপূউদ্দীপকে তানভীর সিদ্দিকী যে কাজগুলো করে থাকেন তা কোন ধরনের বনায়নের সাথে সামঞ্জসকৃষি মেলার গুরুত্ব ব্যাখ্যা কর ।বন কী ?উদ্দীপকের দাদুর ছোটবেলার দেখা বনের গাছপালা ও পশুপাখি এখন দেখা না যাওয়ার কারণ বিউদ্দীপকের আলোকে শিমুলের দেখা বন দুটির তুলনা কর।কৃষি মেলার আয়োজন করা হয় কেন ?কৃষি বন কী ?ঝুমুরের প্রথম ধাপে রোপণ করা চারা গাছটি না বাঁচার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কছাত্র-ছাত্রীদের প্রাথমিক ধাপে মাটি সরানোর কাজটি কী ছিল ? ব্যাখ্যা কর ।সকল ট্রেনিং প্রুনিং নয় কেন ?বৃক্ষের ড্রেসিং কী ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।